ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সৃষ্টিশীলতাই জীবনকে সার্থক করে তোলে: তৌকীর আহমেদ

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১০:২২

জীবনের ষাট বছর অতিক্রম করলেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এত লম্বা সময়ে জীবন নিয়ে হয়েছে তার এক বিশেষ উপলব্ধি। বোঝাতে চাইলেন, জীবন মূলত সময় পার করার এক খেলা, আর এই খেলাকে সার্থক করে তোলে মানুষের সৃষ্টিশীলতা।

নিজের এই জীবনাদর্শন নিয়ে রোববার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মধ্যমণি ছিলেন তৌকির আহমেদ। অনুষ্ঠানে নাচ-গান, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা ধরনের আয়োজন করা হয়।

তৌকির আহমেদ সেখানে বলেন, জীবন আসলে সময় পার করার এক ধরনের খেলা। আর সেই খেলা অর্থবহ করে তোলে সৃষ্টিশীলতা। মানুষ নানা উপায়ে সময় কাটায়—খেলা দেখে, গান শুনে, চলচ্চিত্র দেখে কিংবা অলসতায়। তবে সৃষ্টির সঙ্গে যুক্ত হতে পারলে সময় পার করার এই খেলাই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়।

বর্তমান সমাজের অস্থিরতা ও মানসিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অভিনেতা বলেন, মানুষের মানসিক সুস্থতার জন্য শিল্প-সংস্কৃতি অপরিহার্য। নাটক, গান, চিত্রশিল্প কিংবা যেকোনো সৃজনশীল চর্চা মানুষকে কঠিন বাস্তবতা থেকে কিছুটা মুক্তি দেয়।

এ সময় তিনি সামাজিক মাধ্যম ও প্রাত্যহিক জীবনের নেতিবাচকতা বা ‘টক্সিক’ পরিবেশ নিয়ে শিল্পীদের প্রতিবাদ করার আহ্বান জানান। অভিনেতা বলেন, আজকের অস্থির সমাজে আমরা সবাই যেন কাউকে সম্মান করছি না, আমরা যেন ‘টক্সিক’ হয়ে উঠছি। সেই জায়গাটি থেকে আমাদের শিল্পীদের প্রতিবাদ করা উচিত, আমাদের বলা উচিত। কারণ মানুষের সুকুমার বৃত্তিই তাকে এই কঠিন পৃথিবী থেকে রক্ষা করতে পারে।

এছাড়াও বক্তব্যে তৌকির আহমেদ সবাইকে কোনো না কোনো শখ বা সৃজনশীল চর্চা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে তৌকীর আহমেদকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, আজীজুল হাকিমসহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। দিনব্যাপী এই মিলনমেলায় বক্তারা তৌকীর আহমেদের চার দশকের বর্ণিল ক্যারিয়ার ও সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট করলো টিকটক

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। গত

ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি: মামুনুর রশীদ

গুণী অভিনেতা মামুনুর রশীদ বলেছেন, ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা

আমি খুবই সাধারণ একটা মেয়ে: কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও পর্দার

শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট

বিগত সরকারগুলো ব্যাংক খালি করে রেখে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লুইজিয়ানায় ৮ শিশুকে হত্যার পর পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু

ইরান যুদ্ধবিমান ভূপাতিত করার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

বসতবাড়িতে আগুন, মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চোখে কখন কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন

‘তুসকা’ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

লেবাননে ইসরায়েলের উন্মত্ততা: ৯০ সেকেন্ডে হামলা ১০০ লক্ষ্যবস্তুতে

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, যুদ্ধের চরম উত্তেজনা

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতক সতর্ক থাকুন: শেহবাজকে পেজেশকিয়ানের বার্তা

২০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা