ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ১৬:০৯

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রেডমার্ক উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো ফিফটি ছিল না। আজ (শুক্রবার) প্রথমে হাফসেঞ্চুরির সেই শূন্যতা কাটালেন, এরপর ইনিংসটাকে ম্যাজিক ফিগারে রূপ দিতে কোনো কার্পণ্য করলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মাত্র ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। সর্বশেষ ৮ ইনিংসে শতকের সংখ্যা ৪, অর্থাৎ সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই তিনি ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। পেস-স্পিনের মোকাবিলায় শান্ত’র শট বাছাই থেকে শুরু করে প্রতিটি কদম ছিল নিখুঁত। এমন ইনিংস সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেই বরং অপূর্ণ থেকে যেত! তবে সেঞ্চুরি করেও বেশিক্ষণ অপেক্ষা করলেন না। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়লেন এই তারকা। ২০১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।

গত কয়েক বছর সাদা পোশাকে বরাবরই উড়ন্ত ফর্মে ছিলেন শান্ত। আর হাফসেঞ্চুরিকে তিন অঙ্কে রূপ দিতে বাংলাদেশের কেউ সম্ভবত তারচেয়ে ভালো জানেন না! টেস্টে ৫ হাফসেঞ্চুরির বিপরীতে তার শতক ৯টি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে চলে যায় ৩১ রানে ২ উইকেট হারিয়ে। এরপর দুই অভিজ্ঞ তারকা শান্ত-মুমিনুল মিলে গড়লেন ১৭০ রানের দারুণ এক জুটি। যা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রান।

শান্ত-মুমিনুলের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ

এর আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সেরা জুটি ছিল ১৩০ রানের। পেশোয়ারে ২০০৩ সালে মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর ওই জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে সবমিলিয়ে বাংলাদেশের সেরা জুটি ২৪২ রানের। ৫ বছর আগে পাল্লেকেলেতে করা ওই জুটিও শান্ত ও মুমিনুলের দখলে। এবার দুজন মিলে ১৭০ রান তুললেন ২৫৩ বলে। শান্ত ১৩০ বলে ১০১ রানের ইনিংস সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কার সাহায্যে।

ক্রিজে অপরাজিত মুমিনুলও হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। সর্বশেষ চার ইনিংসেই তিনি ন্যূনতম পঞ্চাশ করেছেন। আগের তিন ইনিংসে করেন ৮২, ৬৩ ও ৮৭। এই ইনিংসে অবশ্য তার ব্যাটেও ম্যাজিক ফিগার দেখতে চাইবে বাংলাদেশ।

আমার বার্তা/জেএইচ

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

বিশ্ব ফুটবলের মানচিত্রে মরক্কো একসময় ছিল সম্ভাবনাময় একটি দল। কিন্তু গত এক দশকে দেশটি যে

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রতিযোগিতায় বিপিএলের অবস্থান এখন তলানিতে। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রকাশিত সর্বশেষ

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ১-৭ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ