ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১২:৪১

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রাখতে যাচ্ছেন স্পেনের সেনসেশন লামিনে ইয়ামাল। আর অভিষেক বিশ্বকাপেই ‘লা রোহা’র অন্যতম বড় ভরসা ভাবা হচ্ছে বিশ্ব ফুটবলের এই বিস্ময়বালককে। আসর শুরুর আগমুহূর্তে ভক্তদের এক মজার প্রতিশ্রুতি দিয়েছেন ইয়ামাল।

বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার ঘোষণা দিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। শুধু তাই নয়, উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোনও উপহার দেওয়ার কথা বলেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’ বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা তার একেবারে নতুন নয়। ২০২৪ ইউরো জয়ের স্মৃতিচারণ করতে গিয়ে ইয়ামাল বলেন, প্রথম ম্যাচের স্নায়ুচাপ সামলানোর শিক্ষা তাকে অনেক সাহায্য করেছে।

‘প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে নার্ভাস লাগাটাই স্বাভাবিক। তখন বুঝেছি, একটি ম্যাচ খারাপ গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট অনেক দীর্ঘ। ধৈর্য ধরতে হয় এবং নিজের খেলাটা উপভোগ করতে হয়,’ বলেন তিনি।

ব্যালন ডি’অর নিয়েও কথা বলেছেন ইয়ামাল। গতবার পুরস্কারটি জিতেছিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ইয়ামাল স্বীকার করেছেন, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তিনিই পাবেন। তবে পরে বুঝতে পেরেছেন, দেম্বেলের জয়টাই তার জন্য ভালো হয়েছে। বলছিলেন, ‘আমি মনে করি, তখন ব্যালন ডি’অর জেতার সময় আমার হয়নি। আমি তখনো অনেক ছোট ছিলাম। হয়তো পুরস্কারটির প্রকৃত মূল্যই বুঝতে পারতাম না।’

দেম্বেলের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়ে মানসিকভাবে সাহায্য করেছেন। আমার ব্যক্তিগত উন্নয়নে তার অবদান অনেক।’

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ (সোমবার) পেরুর মুখোমুখি হবে স্পেন। মূল লড়াইয়ে ‘গ্রুপ এইচ’-এ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯

বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে মিসৌরির কানসাস সিটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ওয়েসলি। বেঞ্চে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

আজ রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। সকাল দশটা থেকে

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

অ্যাডহক কমিটির প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ ইয়েমেনের বিদ্রোহীদের

এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করতে মতবিনিময় সভা করবে বোর্ড

বিশ্বের ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের

৭ মামলায় সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাকের হাইকোর্টে জামিন আবেদন

যে সব শর্ত মানলে বন্ডের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র

আজাদ কাশ্মীরে ৪ পুলিশ সদস্য ও ২ বিক্ষোভকারী নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫

চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

মহানবীর (সা.) জীবন থেকে ৭টি গুরুত্বপূর্ণ শিক্ষা

চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ বানাতে চায় ওপেনএআই

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

আগামী ৩-৪ দিনে সারাদেশে ছড়াবে বর্ষা, বাড়তে পারে ভারী বৃষ্টি

মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

ব্যাংক একাউন্টে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের তালিকায় শীর্ষে লাহোর