ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৭:৪৪

এই বিশ্বকাপের ডামাডোলে ক্রিকেট ম্যাচে দর্শক হবে তো! বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে বেশ আলোচনা হয়েছে এগুলো নিয়ে। তবে চট্টগ্রামের দর্শকরা হতাশ করেননি, বেশ ভালো সংখ্যায় এসেছেন তারা। সকালে আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিক দেখা দর্শকদের বেশিরভাগের গায়েই ছিল আর্জেন্টিনার জার্সি। তবে স্বপ্নের মতো সকাল শুরু হওয়া এই দর্শকদের জন্য দুঃস্বপ্ন উপহার দেন বাংলাদেশের ব্যাটাররা। অতি আগ্রাসী হতে গিয়ে অজি স্পিনারদের বিলিয়ে দিয়েছেন নিজেদের উইকেট। যেখানে কিনা সর্বোচ্চ ৩২ রানের জুটি এসেছে মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীর একাদশম জুটিতে। এতে পুঁজিটাও বড় হয়নি, অস্ট্রেলিয়াও জয় পেয়েছে সহজেই।

বুধবার চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। টস জিতে আগে ব্যাটিং করা টাইগাররা ১ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় ১৩১ রানে। জবাবে ১০ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।

রান তাড়ায় পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম। তার বলে বোল্ড হয়ে ফেরেন জস ইংলিস। ৫ বলে এক চারে ৫ রান করেন তিনি। এরপর উইকেটে এসেই দুই চারের সঙ্গে একটি ছক্কা মারেন কুপার কনোলি। প্রথম ৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১ উইকেটে ২৮।

পঞ্চম ওভারে অধিনায়ক মিচেল মার্শ ফেরেন মোস্তাফিজের শিকার হয়ে। বাঁহাতি পেসারের বলে শর্ট থার্ড ম‍্যানে ধরা পড়লেন মার্শ। অফ স্টাম্পের বাইরের বলে স্কয়ার ড্রাইভ খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ঠিকঠাক লাইনে যেতে পারেননি তিনি, ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় শরিফুল ইসলামের হাতে। ১৪ বলে দুই চারে ১৩ রান করেন মার্শ।

পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে শেষে আরও আগ্রাসী হয়ে ওঠেন কুপার কোনোলি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটার ছক্কা হাঁকান রিশাদ হোসেন, আব্দুল গাফফার সাকলায়েনকেও। তবে অভিষিক্ত সাকলায়েনকেই ছক্কা হাঁকাতে গিয়ে লং অনেক ধরা পড়েন কোনোলি। ম্যাচে নিজের দ্বিতীয় ক্যাচ শরিফুল আর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথম উইকেটের দেখা পান সাকলায়েন। ২৭ বলে ৪৭ রান করে আউট হয়েছেন কনোলি।

কোনোলি বিদায় নিলেও টিম ডেভিড রানের গতি ঠিক রাখেন। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮২ রান। ১২তম ওভারে টিম ডেভিডকে ফিরিয়ে দেন শেখ মেহেদী। এই অফ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২০ রান। ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর অভিষিক্ত নিখিল চৌধুরী ও ম্যাট রেনশ মিলে অস্ট্রেলিয়াকে জয়ের কাছে পৌছে দেন। জয় থেকে ১৬ রান দূরত্বে রিশাদের শিকার হয়ে ফেরেন নিখিল। এর আগে করেন ১৩ বলে ১৮ রান। ১৩ রানের ব্যবধানে ম্যাট রেনশকে ফিরিয়ে দ্বিতীয় শিকার ধরেন সাকলায়েন। রেনশর ব্যাট থেকে আসে ১৮ রান। এক বল পরই জয়ের বন্দরে পৌছে যায় অজিরা।

এর আগে এদিন প্রথম ২ ওভারে ১৮ রান তোলা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ তামিম, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে। ফেরার আগে করেন ৯ বলে ১০ রান। পরের ৬ ওভারে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ।

পঞ্চম ওভারে ম্যাট রেনশর বলে তুলে মারতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২০ রান করা সাইফ হাসান। এরপর নিজের টানা দুই ওভারে অধিনায়ক তাওহীদ হৃদয় ও সৌম্য সরকারকে তুলে নেন অ্যাডাম জাম্পা। ৭ম ওভারে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন হৃদয়, আর ৯ম ওভারে ইনসাইড আউট শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন সৌম্য।

এরপর পারভেজ হোসেন ইমন, শামিম পাটোয়ারিরাও উইকেটে থিতু হতে পারেননি। বাঁ হাতি স্পিনার জোয়েল ডেভিয়েসের বলে মিডউইকেট বাউন্ডারিতে কনোলিকে ক্যাচ দিয়েছেন ইমন। ফেরার আগে ১২ বলে ১ বাউন্ডারিতে ১০ রান করেছেন তিনি।

আর ম্যাট রেনশর বল জায়গা বানিয়ে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন শামীম। বল ব্যাটে লেগে বলা জমা হয়েছে উইকেটকিপারের হাতে ক্যাচ। ১২তম ওভারের দ্বিতীয় বলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ১ রান করেছেন শামীম। ১১ থেকে ১৩, টানা তিন ওভারে উইকেট হারায় বাংলাদেশ। ইমন ও শামীমের পর সাকলায়েন। ডেভিয়েসের বল তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন আজই প্রথম আন্তর্জাতিক টি–টুয়েন্টি খেলতে নামা এই বোলিং অলরাউন্ডার। তার আগে করেছেন ১ ছক্কায় ১০ বলে ১০ রান।

এরপর রিশাদ হোসেনকে নিয়ে এগোনোর চেষ্টা করেন শেখ মেহেদী। তবে ছক্কা হাঁকাতে গিয়ে রিশাদ লং অফে আউট হয়ে গেলে তাদের জুটি বড় হয়নি। ফেরার আগে করেন ৩ রান। এরপর উইকেটে এসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দলের রান একশ পূর্ণ করেন শরিফুল ইসলাম। তিনিও আটকে গেছেন আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে। এরপর ১৯তম ওভারের শেষ বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন মোস্তাফিজুর রহমান। আর ২২ বলে ৪ চারে ২৯ রানে অপরাজিত থাকেন মেহেদী।

আমার বার্তা/এমই

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবারও ফুটবল বিশ্ব মুগ্ধ হয়েছে। বিশ্বকাপের মঞ্চে আগেও তার অসাধারণ নৈপুণ্য

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর একে একে কেটে গেছে পাঁচটি আসর। অবশেষে উত্তর

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা