ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৬, ১৪:০৫

বিসিবি তাকে দায়িত্বচ্যুতির ঘোষণা দেয়নি। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে- এই ধরনের কোনো কথা বিসিবি থেকে বলা হয়নি। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ইস্যুতে ক্রিকেট বোর্ড শনিবার (২৪ অক্টোবর) রাতে যে প্রেস রিলিজ দিয়েছে, সেখানে জাতীয় দলের ব্যাটিং কোচ পদে মোহাম্মদ আশরাফুলের অবস্থা বা অবস্থানের পরিবর্তন ঘটানো হয়েছে বলেই শুধু উল্লেখ করা হয়েছে।

কিন্তু কঠিন সত্য হচ্ছে মোহাম্মদ আশরাফুল আর জাতীয় দলের ব্যাটিং কোচ নন। তাহলে মোহাম্মদ আশরাফুলের স্ট্যাটাসটা কী দাঁড়াবে বা কী দাঁড়িয়েছে? তিনি কি বিসিবির সঙ্গে আছেন? জাতীয় দলের ব্যাটিং কোচ না থাকলে তিনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো পর্যায়ে ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, হাই পারফরম্যান্স ইউনিট- এই ধরনের কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকবেন?

তাৎক্ষণিকভাবে ক্রিকেট বোর্ড থেকে এসব কিছু জানানো না হলেও ক্রিকেট বোর্ডেরই দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যে বিসিবির সঙ্গে মোহাম্মদ আশরাফুলের চুক্তি আছে, সেটা ভঙ্গ করা হয়নি বা সেটা ভাঙা হয়নি, সেটা বহাল আছে।

অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আরও তিন মাস মোহাম্মদ আশরাফুলের সঙ্গে বিসিবির চুক্তি আছে। তার মানে এই তিন মাস মোহাম্মদ আশরাফুলকে বিসিবি যে কোনো জায়গায় দায়িত্ব দিতে পারবে বা দিতে পারে। এমনকি সেটা এনসিএলে কোনো বিভাগীয় দলের দায়িত্বও হতে পারে।

এখন মোহাম্মদ আশরাফুল কী ভাবছেন, সেটাও কিন্তু জানার বিষয়। তাৎক্ষণিকভাবে গতকাল মোহাম্মদ আশরাফুলের কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও আজ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলেছে। আশরাফুল খুব স্বাভাবিক কণ্ঠেই জানিয়েছেন, ‘আমি সৌভাগ্যবান যে একবারে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে দায়িত্ব পেয়েছিলাম। তবে আমার বড় পর্যায়ে কোচিংয়ের হাতেখড়ি সবে হয়েছে। আমি জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করেছি। ক্রিকেট বোর্ড আমাকে আর সেই পদে কন্টিনিউ না করে অন্যত্র যদি দিতে চায় বা অন্যত্র আমাকে ব্যবহার করতে চায়, আমি সেটাকে সাদরে গ্রহণ করব।’

‘কারণ আমি মনে করি আমার কোচিং ক্যারিয়ার, বিশেষ করে বড় পরিসরে, সবে শুরু হয়েছে। আবারও বলছি আমি সৌভাগ্যবান যে একবারে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করার সুযোগ আমার হয়েছে। এখন যদি বয়স ভিত্তিক, এইচপি কোথাও আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমি অবশ্যই করব। কারণ আমি কোচিংটা করতে চাই এবং কোচিং ক্যারিয়ারটাকে প্রতিষ্ঠিত করারও ইচ্ছে আমার আছে।’

‘কাজেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে না থাকলেই যে আমি মুষড়ে পড়ব, মনমরা হয়ে থাকব বা এটাকে আমার একটা ডাউনফল মনে করব তেমন না। আমার যদি ভবিষ্যতে সুযোগ আসে অন্যত্র ভালো কাজ করার, অবশ্যই আমি সেটা গ্রহণ করব এবং আমি দেশের ক্রিকেটের উন্নয়নে আমি যা জানি, আমি যা বুঝি, সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে বা নতুন প্রজন্মের মধ্যে বিলিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করব। এখন ক্রিকেট বোর্ড আমাকে কোথায় রাখবে বা আদৌ রাখবে কি না সেটা বোর্ডের ব্যাপার।’

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি।

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

বাংলাদেশের বিদায় হয়ে গেছে আগেই। তিন দলের মধ্যে এখন শক্তিমত্তায় যে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান, সেটা

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে ধবলধোলাই হয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচে ১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়