ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

১৭ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ০৯:২২

আজ সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ● ০২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১২৯২ - জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।

১৫২৫ - সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।

১৫৫৮ - প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৭৯৬ - নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।

১৮০০ - ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

১৮৩১ - ভেনেজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।

১৮৫৭ - স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।

১৮৬৯ - প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।

১৮৭০ - ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবদ্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।

১৯২৭ - ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।

১৯৩৩ - মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

১৯৭০ - বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

১৯৮২ - ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।

১৯৯৯ - ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮৭০ - মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ।

১৯২৫ - রক হাডসন, মার্কিন অভিনেতা।

১৯২৮ - বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।

১৯৩৬ - তারাপদ রায়, বাঙালি লেখক, কবি ও প্রাবন্ধিক।

১৯৪২ - মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৫২ - রুনা লায়লা, বাংলাদেশি খ্যাতিমান গায়িকা।

১৯৫৩ - মিজু আহমেদ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৬ - ন্যানি, পর্তুগিজ ফুটবল খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৬৪১ - জোমেই, জাপানের সম্রাট।

১১৮৮ - উসামা ইবনে মুনকিজ, একজন সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনৈতিক।

১৫৯২ - সুইডেনের রাজা তৃতীয় জন।

১৮৫৮ - রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের পথিকৃৎ।

১৯১৭ - অগুস্ত রদ্যাঁ, আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।

১৯২৮ - লালা লাজপত রায়, পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৯৩১ - হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যেরইতিহাস রচয়িতা।

১৯৭১ - দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।

১৯৭৩ - ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা লোকান্তরিত হন।

১৯৭৬ - আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৮৩ - অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক।

১৯৮৮ - ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।

২০০০ - লুই নীল নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ।

২০০৬ -ফেরেন্তস পুশকাস, হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।

২০০৮ - অশোক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি বিজ্ঞান বিষয়ক লেখক ও গণবিজ্ঞান আন্দোলনে উৎস মানুষ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক।

২০২০ - বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত।

আমার বার্তা/এমই

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ ● ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৫ জমাদিউস সানি ১৪৪৭।

৬ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ● ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৪ জমাদিউস সানি ১৪৪৭।

৫ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ● ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৩ জমাদিউস সানি ১৪৪৭।

৪ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ● ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ১২ জমাদিউস সানি ১৪৪৭।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার