ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

ঠিকাদার নিয়োগে মহাদুর্নীতি চলমান, দ্রুত তদন্ত দাবি ভুক্তভোগীদের

ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিস
মুনিরুল তারেক:
১৮ নভেম্বর ২০২৫, ২২:০৫

# সিন্ডিকেটের নেতৃত্বে মান্নান-চুন্নু

# দায়সারা তদন্ত কমিটি গঠন

ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) অফিসে বিভাগীয় সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও কিছু প্রভাবশালী ঠিকাদারের মাধ্যমে এই দুর্নীতির প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে। তবে, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকও (ডিজি) দুর্নীতির মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের একজনও ভোক্তা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভুক্তভোগী ঠিকাদাররা ডিজি'র বরাবর অভিযোগ দিলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে অধিদপ্তর। তবে কমিটি রিপোর্ট দেয়ার আগেই তরিঘরি করে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের কাজ দ্রুতগতিতে চলে বলে নির্ভরযোগ্য গোপন সূত্র নিশ্চিত করেছে। ঠিকাদাররা মনে করেন, এই তদন্ত কমিটি দায়সারা ও লোক দেখানো। কাজের কাজ কিছুই হবে না।

তালিকাভুক্ত একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, নিয়মিত সিডিউল বিক্রয় প্রক্রিয়ার মধ্যেই নানামুখী অনিয়ম চালিয়ে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল টেন্ডারিং-এর পুরো ব্যবস্থাকে নিজেদের দখলে রেখেছে।

অভিযোগকারী ঠিকাদাররা জানান, সময় মতো সিডিউল সংগ্রহ করতে গেলে সিডিউল বিক্রয়কারী কর্মকর্তা ফারুক নামের এক কর্মকর্তা সচেতনভাবে সিডিউলের গুরুত্বপূর্ণ অংশ—আর্থিক দরপত্রের কাগজ—তাৎক্ষণিকভাবে সরিয়ে রাখেন। কারণ জানতে চাইলে বলেন, এ বিষয়টি ঠিকাদার সমিতির সঙ্গে কথা বলতে হবে। তবে এই প্রক্রিয়া আইনগতভাবে সম্পূর্ণ বেআইনি।

সূত্র জানায়, ঠিকাদার সমিতির নেতৃত্বে থাকা মান্নান ও চুন্নুর নেতৃত্বে এই দুর্নীতির সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। ফারুকের কথা মত মান্নান–চুন্নু গ্রুপের কাছে গেলে তারা জানায় যে সিডিউলে থাকা আর্থিক দরপত্রের অংশ তারা নিজেদের কাছে রেখে দেবে এবং নির্দিষ্ট তারিখের (২৩ অক্টোবর ২০২৫) মধ্যে অন্যান্য কাগজসহ পূরণ করা সিডিউল তাদের কাছে জমা দিতে হবে। এরপর তারা দরপত্রের গুরুত্বপূর্ণ অংশ পূরণ করে টেন্ডার জমা দেবে বলে ঠিকাদারদের জানানো হয়।

অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য ঠিকাদার সমিতির চুন্নু মিয়াকে মোবাইলে কল করলে তিনি অফিসে ১০ মিনিট অপেক্ষা করতে বলেন। পরে অসংখ্যবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এভাবে প্রায় ৮৫০ জন তালিকাভুক্ত ঠিকাদার বাধ্য হয়ে আরসি ফুড অফিসের দ্বিতীয় তলার ওয়েটিং রুমে অস্থায়ীভাবে বসা ওই সমিতি-নিয়ন্ত্রিত দলের কাছে সিডিউল জমা দেন। ঠিকাদারদের দাবি, ২২ ও ২৩ অক্টোবরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই এসব কর্মকাণ্ডের প্রমাণ মিলবে।

অভিযোগ আরও রয়েছে, ২৬ অক্টোবরের টেন্ডার ড্রপিংয়ের দিন প্রতিটি সিডিউলই আর্থিক দরপত্র ছাড়া জমা নেওয়া হয়, যা আইন অনুযায়ী পুরো টেন্ডার প্রক্রিয়াকে বাতিলযোগ্য করে তোলে। কিন্তু সিন্ডিকেটটি তাদের ঘনিষ্ঠ ঠিকাদারদের কাছ থেকে প্রতিটি আর্থিক দরপত্রে কমপক্ষে পাঁচ লাখ টাকা করে নিয়ে গোপনে দরপত্রের অংশ পূরণ করছে। নতুনভাবে কাজ পেতে আগ্রহী প্রায় ২৫০ জন ঠিকাদারের কাছ থেকে এভাবে আনুমানিক ১২ কোটি ৫০ লাখ থেকে ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বলেন, টেন্ডার কাজ স্বচ্ছতার সঙ্গে হয়েছে। আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অধিদপ্তর তদন্ত করছে, তারা সত্যতা পেলে ব্যবস্থা নেবে।

খাদ্য অধিদপ্তর থেকে গঠিত তদন্ত কমিটির সদস্য উপ-পরিচালক রিয়াজুর রহমান রাজু বলেন, তদন্ত কাজ চলছে। কমিটির আহ্বায়ক বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি ফিরলে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেয়া হবে।

অভিযোগকারীরা দ্রুত আরসি ফুড অফিসে জমা থাকা সিডিউল জব্দ করে তদন্ত শুরুর জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নিলে এখনো অনেক অনিয়মের স্পষ্ট প্রমাণ উদ্ধার করা সম্ভব হবে। তারা এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি কামনা করছেন।

আমার বার্তা/এমই

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে বৃষ্টি না থাকায় আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে এবং

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের আটটি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টিরও আভাস

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

রাজধানী ঢাকা-র বাতাস আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির অভাব

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী