ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আমার বার্তা অনলাইন:
৩১ মে ২০২৬, ১৩:১০

আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। ফলে দেশের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকতে পারে। তবে গরম বাড়ার এই অস্বস্তির মধ্যেই স্বস্তির খবর হচ্ছে— ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ৫টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী সোম ও মঙ্গলবার (১ ও ২ জুন) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই দুই দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এরপর বুধবার (৩ জুন) থেকে দেশের বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী বৃহস্পতিবার (৪ জুন) বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ওই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনের বর্ধিত সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশের সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দূষণের তালিকায় ১৬তম ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

  কোরবানির ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় গত সপ্তাহ থেকে বেড়েছে যান চলাচল। খুলেছে সব ধরনের

আগামী ৩-৪ দিনে সারাদেশে ছড়াবে বর্ষা, বাড়তে পারে ভারী বৃষ্টি

সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বা বর্ষা পুরোপুরি সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের তালিকায় শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হঠাৎ ফেসবুক বন্ধ! ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

জমি নিয়ে দ্বন্দ্বে অষ্টগ্রামে হামলা, আহত ৭, গুরুতর ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: মোস্তাফিজুর রহমান

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক