ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ২৩:০৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানার’ শেখানোর নামে ১৭ জন নবীন শিক্ষার্থীকে র‌্যগিং করার অভিযোগ পাওয়া গেছে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ২০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজ শুক্রবার অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন। প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে পড়ছেন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের অন্তত ২০ জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়া ১৭ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি টং দোকানের পাশে আসতে বলেন। তাঁরা সেখানে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের র‌্যাগিং করেন।

নতুন শিক্ষার্থীদের মুঠোফোন জব্দ করে কিংবা সুইচ বন্ধ করে দিয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জ্যেষ্ঠদের সালাম দেওয়া নিয়ে অশ্লীল নানা কথাবার্তা বলেন। একপর্যায়ে তাঁরা নতুন শিক্ষার্থীর কয়েকজনকে এক পায়ে দাঁড় করিয়েও রাখেন। একজন শিক্ষার্থীকে তাঁরা ব্যাঙের মতো লাফানোর নির্দেশও দেন।

র‌্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থী বলেন, প্রায় আড়াই ঘণ্টা তাঁরা র‌্যাগিংয়ের শিকার হন। তাঁদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনার তাঁরা সুষ্ঠু প্রতিকার চান।

যোগাযোগ করলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি, র‌্যাগিং ও বুলিং পুরোপুরি নিষিদ্ধ। ২০ জন ছাত্রের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু