ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১৫:২৭

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরবরিকালচার সেন্টারের উদ্যোগে ‘প্লাস্টিক ব্যবহার বর্জন করি, দূষণ ও প্লাস্টিক মুক্ত সবুজ ক্যাম্পাস গড়ি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, পরিবেশ সংসদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।

আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং এর সমাধান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় আরবরিকালচার সেন্টারের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশ সংসদের নেতা, গ্রিন ফিউচার ফাউন্ডেশনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মানব জাতির অস্তিত্বের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মকাণ্ড এখন অনেক বেড়েছে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে। গাছের পাতা পোড়ানো ও আতশবাজি বন্ধ এবং প্লাস্টিক বর্জন কর্মসূচিসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা এসব কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছি। এক্ষেত্রে সরকারের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরিবেশ বিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বছরব্যাপী এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সেমিনার শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সিনেট ভবন থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মল চত্বরে বেশ কিছু দেশীয় গাছের চারা রোপণ করা হয়।

আমার বার্তা/এল/এমই

সাজিদ হত্যার বিচার দাবিতে ফের ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্ হত্যার বিচারের দাবিতে

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে ইবি ছাত্রদল নেতার মামলা

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর— ৩ আসনের ১০

শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি শিবিরের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবি শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে বাংলাদেশ ইসলামী

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) উদ্যোগে 'বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪'
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক