ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের আগামী ১ সপ্তাহের মধ্যে রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়নের দাবি জানান। একইসঙ্গে ৫ দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দাবিগুলো ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ।

তিনি বলেন, গত ১৪ মে অনুষ্ঠিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার কিছু প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্পে এখনো মাটি ভরাট সম্পন্ন হয়নি এবং দ্বিতীয় ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয়নি।

তিনি বলেন, সম্পূরক বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত হয়নি এবং ইউজিসি এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তির অর্থ সংগ্রহ করতে পারেনি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে।

ফেরদৌস শেখ বলেন, জকসু নির্বাচনের সংবিধি ইতোমধ্যে পাস হলেও তা এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। আবার ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় নির্বাচনও পিছিয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করি প্রশাসনের উদাসীনতার কারণেই এ জটিলতা সৃষ্টি হয়েছে।

বাগছাসের ৫ দাবি হলো- সম্পূরক বৃত্তি দেয়ার সুনির্দিষ্ট ঘোষণা ও প্রশাসনিক বাধা দূর করা, আগামী এক সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রস্তুত, ৪৫ দিনের মধ্যে জকসু নির্বাচন সম্পন্ন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দ্রুত অগ্রগতি নিশ্চিত, ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত শেষ করে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু