ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

আমার বার্তা অনলাইন:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সেলিম। অবশেষে প্রায় ৬৫ কিলোমিটার ধাওয়া শেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। পুলিশের দেওয়া তথ্যমতে, সেলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সুধারাম মডেল থানা পুলিশ সহযোগী জয়নালসহ সেলিমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি ক্যাভার্ড ভ্যান, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামের আলেব বেপারী বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে সেলিম এবং সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুলালের বাপের বাড়ির সৈয়দ আহাম্মদের ছেলে মো. জয়নাল আবেদীন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে গরু ডাকাতি করে আসছিল। এতে অনেক খামারি নিঃস্ব হয়ে পড়ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় সুধারাম মডেল থানার সামনে থেকে প্রায় ৬৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সাউথ ফিলিং স্টেশন এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর আন্ডারচর এলাকা থেকে জয়নালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নম্বর প্লেটবিহীন একটি ক্যাভার্ড ভ্যান, দুটি ধারালো দা, একটি বড় কাটার, এক কেজি ওজনের মোটা রশি এবং একটি বড় অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা ক্যাভার্ড ভ্যান ব্যবহার করে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় গরু ডাকাতি করতেন। ডাকাতির গরু বাঁচিয়ে রাখতে গাড়িতে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হতো। তারা গত ১৫ ডিসেম্বর ২০২৫ রাতে আন্ডারচর এলাকার খান এগ্রো ফার্মেও ডাকাতি করেছেন বলে জানান।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সেলিম একজন কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায় হলেও তিনি এই অঞ্চলের বহু খামারি ও কৃষককে নিঃস্ব করেছেন। উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন