ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশার লাইন মাস্টার এবং পরিবহন নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক এবং আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

সভায় মধুপুর বাসস্ট্যান্ডের ওপর দিয়ে প্রবাহিত বিভিন্ন রোডের যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং যত্রতত্র পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশাসন ও স্থানীয় নাগরিক প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, স্ট্যান্ডের মোড়ে বাস ও সিএনজি থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি করছে।

মতবিনিময় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে বাসস্ট্যান্ডের মূল পয়েন্টে কোনো বাস, ট্রাক বা সিএনজি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা যত্রতত্র পার্কিং করা নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও জামালপুর রোডের লাইন মাস্টারদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন যানবাহনগুলো নির্ধারিত সীমার বাইরে না দাঁড়ায়।

এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলা এবং রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত বাস ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, বণিক সমিতি এবং অটোরিকশা সমিতির নেতারা প্রশাসনের এসব সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন এবং যানজট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। তবে তারা স্ট্যান্ডের জায়গা স্বল্পতার কথা উল্লেখ করে স্থায়ী টার্মিনাল সংস্কারের দাবি জানান।

সভায় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, "প্রাথমিক আলোচনার পর যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে জনস্বার্থে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।"

আমার বার্তা/মো: নাজমুল হক/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি