ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মন্দির নির্মাণের দাবিতে জবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

আমার বার্তা অনলাইন:
১৬ অক্টোবর ২০২৫, ১৬:১২
আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:১৬

ক্যাম্পাসে মন্দির স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখনো ক্যাম্পাসে কোনো স্থায়ী মন্দির নির্মাণ করা হয়নি। ফলে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য প্রতি বছর তাদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়, যা অনেক সময় অনিরাপদ ও কষ্টসাধ্য হয়ে ওঠে।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক কুমার দাস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতি বৈষম্য করছেন। মসজিদ থাকলেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির নেই। আমাদের ধর্ম চর্চার ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত না করতে পারলে আমাদের ভর্তি হতে নিষেধ করেন। এটি শুধু হিন্দু ভাইদের দাবি নয়। এরইবৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে এটি সকলের দাবি।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অর্ঘ্য শ্রেষ্ঠ রায় বলেন, আজকে আমরা সকল ভাই বোনেরা মিলে একটি স্মারকলিপি দিবো, যেখানে বিভিন্ন ধর্মের লোকদের সাক্ষর রয়েছে। এটি শুধু স্মারকলিপি না, এটি একটি আলটিমেটাম। আমরা শিক্ষকদের সমর্থন চাই। সন্তান হিসেবে আপনারা আমাদেরকে এই সমর্থনটা দেন।

শিক্ষার্থদের দাবির বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক কিছু বলা সম্ভব নয়। তবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখবো।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু