ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঢাবিতে ৯ বিশ্ববিদ্যালয়ের 'আর্ট ফর ইক্যুয়ালিটি' ওয়ার্কশপ

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১০:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের তত্ত্বাবধানে শুক্রবার নয়টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রাঙ্গনে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ‘আর্ট ফর ইক্যুয়ালিট’ শিরোনামের শিল্প কর্মশালা।

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে ৪ বছর মেয়াদী ‘সমতায় তারুণ্য-ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালাটি শেষ হবে শনিবার সন্ধ্যায়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ হলের প্রোভোস্ট দেবাশীষ পাল; ওরিয়েন্টাল আর্ট বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার; চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভাষ্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান; এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস ডিরেক্টর নিশাত সুলতানা।

কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পকলার ইতিহাস বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও কর্মশালার কিউরেটর ড. শেখ মনির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কর্মশালার উদ্দেশ্য, কার্যক্রম উপস্থাপন করেন বিভাগের সহকারি অধ্যাপক ও কর্মশালার কো-কিউরেটর সঞ্জয় কুমার দে।

প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা বলেন "গত বছরের হিসাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী নারী। এখানে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও, সামগ্রিকভাবে বাংলাদেশে উচ্চ শিক্ষায় এখনো নারীরা পিছিয়ে।"

কর্মাশালায় আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি বলেন, "এখানে সবার চিন্তার মিথস্ক্রিয়া হবে। আপনারাই একটি ন্যয্যতা ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মানে ভূমিকা রাখতে পারেন।"

চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান বলেন, "শিল্পীরা কোন দলের নয়। শিল্পীরা সকলের। শিল্পীরা বৈষম্যহীনতার অগ্রসৈনিক। তাদের শিল্পকর্ম সমাজ পরিবর্তনের হাতিয়ার।"

অনুষ্ঠানের সভাপতি ড. শেখ মনির উদ্দিন বলেন "কর্মশালায় ৯ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক সংযুক্ত। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। সকলের ভিন্ন ভিন্ন কনসেপ্ট থেকে সৃষ্ট শিল্পকর্ম পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবে।"

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক-ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস, নিশাত সুলতানা বলেন "ছবি এমন একটি মাধ্যম, যেটি মৌখিক বা লিখিত ভাষারও উপরে। ভাষা যেটি পারেনা, ছবি সেটি পারে।"

তিনি অংশগ্রহণকারী শিল্পীদের উদ্দেশ্যে বলেন "আপনাদের রংতুলি হয়ে উঠুক জীবন বোধের গান।"

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়; জগন্নাথ বিশ্ববিদ্যালয়; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; রাজশাহী বিশ্ববিদ্যালয়; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি; ঢাকা আর্ট কলেজ; নারায়নগঞ্জ ফাইন আর্ট ইনস্টিটিউট ও যশোর এস এম সুলতান আর্ট কলেজকে প্রতিনিধিত্ব করেছেন।

চারুকলায় জয়নুল গ্যালারীতে নভেম্বরের ২৫-২৬ তারিখে এই কর্মশালার চিত্রকর্মগুলোর একটি প্রদর্শনী উদ্বোধন করা হবে এবং চিত্রগুলোর বিষয় ও শিল্পীদের বিবরণীসহ একটি ডিজিটাল ক্যাটালগ প্রকাশনা অনুষ্ঠান হবে। প্রদর্শনীর শুরুতে সেরা দশজন শিল্পীকে সম্মানিত করা হবে এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। তাছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিষয়ভিত্তিক ৩টি আলাদা সেমিনার আয়োজন করা হবে ২৬ নভেম্বর।

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী