ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

আইইউবির আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন আইসিইবিটিএম সম্পন্ন

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৬:০৩

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর আয়োজনে ঢাকার ওয়েস্টিন হোটেলে শেষ হলো দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম ২০২৫)।

শনিবার (১৫ নভেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনটি সমাপ্ত হয় ।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম; উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড; এসবিইর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ, সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব, এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন– আইইউবির ট্রাস্টি ওয়াজিদ আলী খান পন্নী, ট্রাস্টি হুসনে আরা আলী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের সেরা ছয়টি প্রবন্ধকে পুরস্কৃত করা হয়।

সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালায়ার অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডা. আহমাদ আহসান। সেশন চেয়ার হিসেবে অংশ নেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং যুক্তরাজ্যের লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি ও সিআইটিএলের ড. বেন বাভেফপেফে।

শিল্পখাতের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হয় “ইন্ডাস্ট্রি টক” এবং “অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন” শীর্ষক কয়েকটি আলোচনা।

শিক্ষাখাতের প্রতিনিধি হিসেবে এতে অংশ নেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার; সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম; এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম; আইইউবির অধ্যাপক ড. নজরুল ইসলাম; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান; যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ; যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেরেক ওয়েস্টফল; যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. মো. সরদার; মালয়েশিয়ার ইউসিএসআই ইউনির্ভাসিটির অধ্যাপক ড. আকতার হোসেন; মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান; অস্ট্রেলিয়ার কার্টিন ইউনির্ভাসিটির অধ্যাপক ড. রুহুল এ সেলিম; এবং সংযু্ক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম অ্যাকাডেমির ড. ফেরদৌস সালেহীন।

শিল্পখাতের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম; আব্দুল মোনেম গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম; এসিআই-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা; এমেকা হেনরি ইগসন (কানাডা); এনার্জিপ্যাকের রেজওয়ানুল কবীর; বিএএফএফএ-এর কবীর আহমেদ; এবং আব্দুল মোনেম ইকোনমিক জোনের পরিচালক এ গফুর।

দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো ৩টি প্যারালেল সেশন যেখানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ ১০৬টি গবেষণাপত্র ও ১২টি পোস্টার উপস্থাপন করেন। পাশাপাশি ছিলো “মিট দা জার্নাল এডিটর্স” শীর্ষক একটি সেশন যেখানে সম্মেলনের পর প্রকাশিতব্য জার্নালের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন প্রবন্ধের রচয়িতারা।

এবারের এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টিরও বেশি দেশ থেকে আগত ৩০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক: বেরোবি ছাত্রদল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগকে মিথ্যা এবং

তরুণরা বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া

জাবিতে অনুষ্ঠিত হলো ১৫তম প্রজাপতি মেলা

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণিল আয়োজনের মধ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার

চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে

রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না হলে অবরোধের ‍হুঁশিয়ারি

কড়াইলে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপির সেবা অভিযান শেষ