ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ২৩তম সমাবর্তন আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টায় এআইইউবির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও এআইইউবির চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের সম্মতিক্রমে বিশিষ্ট বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্নাতকদের ডিগ্রি দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।

সমাবর্তনের বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ বছর সমাবর্তন ভাষণ দেবেন প্রফেসর ড. হাবিব ফারদৌন, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আইআরইজি অবজারভেটরি অন একাডেমিক র‌্যাংকিং অ্যান্ড এক্সিলেন্স, ব্রাসেলস।

এছাড়া এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার এবং এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম সমাবর্তনে বক্তব্য রাখবেন।

২৩তম সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী মোট ১,৭৬৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হবে। পাশাপাশি অসাধারণ একাডেমিক সাফল্য, নেতৃত্ব, সহশিক্ষা ও পাঠক্রমবহির্ভূত কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোল্ড মেডেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হবে।

সমাবর্তনে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, ডিন, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউজিসির কর্মকর্তারা, দেশি-বিদেশি অতিথি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রতিনিধি, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে অংশ নেবেন।

আমার বার্তা/এল/এমই

সাজিদ হত্যার বিচার দাবিতে ফের ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্ হত্যার বিচারের দাবিতে

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে ইবি ছাত্রদল নেতার মামলা

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর— ৩ আসনের ১০

শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি শিবিরের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবি শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে বাংলাদেশ ইসলামী

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) উদ্যোগে 'বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪'
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক