ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

ডিএসসিসি প্রশাসক
আমার বার্তা অনলাইন:
০৩ মার্চ ২০২৬, ১৪:৫৬

বিগত সরকার ঢালাওভাবে যেসব ওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটির ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের যেসব টেন্ডার ওয়ার্ক অর্ডার তারা দিয়েছে, আমি বলেছি সেগুলো আমাদের ইমার্জেন্সি দরকার, ইমিডিয়েট দরকার। সেগুলো আমি দেখে তারপরে সেগুলোর ব্যবস্থা নেব। এর আগে ঢালাওভাবে তারা যেসব ওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটার ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে। কোনোভাবে সেটা করা যাবে না।

তিনি আরো বলেন, আমরা ইমিডিয়েটলি কি কি করতে চাই, আবার দীর্ঘ সময় কি কি দরকার, সেই বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ঢাকা দক্ষিণ, উত্তর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসককে তিনি সময় দিয়েছেন। আমরা বিভিন্ন সমস্যাগুলো বলেছি।

মো. আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছরে কর্পোরেশনগুলোর যে অবস্থা করা হয়েছে, আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা অর্থাৎ এটা বলা চলে যে, আগামীতে যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না। বেতনের টাকা নেই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে এবং তারপরে আরো যেটা করেছে, তারা প্রায় ১৪০০ কোটি টাকার অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোথা থেকে আসবে?

প্রশাসক বলেন, ৪৭০ কোটি টাকার কাজের বিল দিয়ে গেছে। সেই টাকা নেই। নির্বাচন ছিল, আগে আন্দোলন ছিল, গত কয়েক মাসে তো রাজস্ব খাতে যেভাবে কালেকশন, মানে কথা টাকা পয়সা যেভাবে আসার সেই অনুপাতে অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক কম হয়েছে। যেটা হয়তো আমরা সামনে করতে পারব। আমরা ওনার (প্রধানমন্ত্রী) কাছে বরাদ্দ চেয়েছি, যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়।

প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ঢাকা, সবুজায়ন ঢাকা এবং মশা, এই তিনটি বিষয়ের উপরে জোর দিয়েছেন জানিয়ে তিনি বলেন, সামনে যেহেতু বর্ষা আসছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এই কারণে মশাকে যেকোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি এবং আমি ঢাকা শহরের দক্ষিণে এক মাসের জন্য একটা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, যেটা মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। কারণ দুটিই রিলেটেড। এই দুইটা আমরা দিয়েছি।

আমার বার্তা/এমই

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

আসন্ন ঈদকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বেতন আগামী ৭ কর্মদিবসের মধ্যে দেওয়ার অনুরোধ জানিয়েছেন শ্রম

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থনৈতিক বেহাল দশা বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার