ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশনস: কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ” শেষ হয়েছে শুক্রবার (১০ এপ্রিল)। সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প কীভাবে সমকালীন জাতীয় পরিচয়, চিন্তা ও অর্থনীতিকে প্রভাবিত করছে, তা নিয়ে দুই দিনজুড়ে আলোচনা হয়।

৯ এপ্রিল উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ, লুন্ড এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ।

প্রথম দিনের কীনোট বক্তব্য উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডেলেইডের কলেজ অব ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন অ্যান্ড হিউম্যানিটিজের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ক্রেইগ ব্যাটি। তিনি সৃজনশীল চর্চা ও গবেষণায় নতুন ভাবনার গুরুত্ব তুলে ধরেন।

দ্বিতীয় দিনের শুরুতে কীনোট বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক লুন্ড। তিনি গণমাধ্যম, দর্শক-অনুভূতি ও কগনিটিভ ডিসোন্যান্সের নিয়ে আলোচনা করেন। দুই দিনে চারটি সমান্তরাল সেশনে মোট ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধে ডিজিটাল অর্থনীতি, প্ল্যাটফর্ম শ্রম, গণমাধ্যমের বিশ্বায়ন, সংস্কৃতি উৎপাদন, জেন্ডার ও উপস্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের পরিচয়, লোকসংস্কৃতি, চলচ্চিত্র ও ভিজ্যুয়াল মিডিয়া, নগর উপসংস্কৃতি ও রাজনৈতিক প্রতীক, ইত্যাদি এ ধরনের নানা বিষয় উঠে আসে।

সম্মেলনে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রযুক্তির প্রভাব, সৃজনশীল খাতের পরিবর্তনশীল বাস্তবতা এবং দেশের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়।

দ্বিতীয় দিনে “ক্রিয়েটিভ প্র্যাকটিস রিসার্চ: প্র্যাকটিকাল ওয়ার্কশপ অফ ইমাজিনেশন ইন অ্যাকশন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রদর্শিত হয় চলচ্চিত্র দেলুপি (২০২৫)।

প্রথম দিন সন্ধ্যায় আয়োজিত নৈশভোজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ রিসার্চ গ্রুপ। বাংলাদেশে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে গবেষণায় নিবেদিত প্রথম সংগঠিত প্ল্যাটফর্ম এটি।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষকেরা অংশ নেন।

আয়োজকদের আশা, এ আয়োজন গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে সমকালীন আলোচনা এগিয়ে নিতে এবং গবেষণা ও পেশাজগতের মধ্যে সংযোগ বাড়াতে সহায়ক হবে।

আমার বার্তা/এমই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. এ কে

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও

ডেক্সামেথাসনে মোটাতাজা গরু চেনার উপায় জানালেন বাকৃবি অধ্যাপক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে ভিড় বাড়ছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু