ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংকের পদে সরকারি ব্যাংকের কর্মকর্তাদের চাকরির সুযোগ

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৬

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। ব্যাংকটির জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ এবং পদায়ন বিষয়ক একটি নীতিমালা জারি করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার (১৮ জানুয়ারি) ‘রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ ও পদায়ন নীতিমালা ২০২৬’ শীর্ষক এই নীতিমালার প্রজ্ঞাপন জারি করে।

নীতিমালায় এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা এবং বাছাইপ্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তিন বছরের চুক্তির ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

এমডি পদের জন্য ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো ব্যাংকের কর্মরত বা অবসরপ্রাপ্ত সিইও হতে হবে, অথবা সিইও পদের অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইসলামিক ফাইন্যান্স পণ্য ও হিসাবায়ন বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। ব্যাংক বা আর্থিক খাতে একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬৫ বছর।

ডিএমডি পদের ক্ষেত্রে প্রার্থীদের কমপক্ষে ১৯ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং অব্যবহিত আগের পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বয়সসীমা ৪৫ থেকে ৬২ বছর। ইসলামি ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গভীর জ্ঞান বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া জিএম পদে চুক্তিভিত্তিক নিয়োগের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত জিএম পর্যায়ের কর্মকর্তাদের বদলির সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বিলুপ্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোস্যাল ইসলামী ব্যাংকের সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকেও যোগ্যতার ভিত্তিতে জিএম নিয়োগ দেওয়া যাবে। এ পদের জন্য ন্যূনতম ১৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ বছর।

নীতিমালায় তিনটি পদের ক্ষেত্রেই কঠোর নৈতিক ও আইনি শর্ত আরোপ করা হয়েছে। কোনো প্রার্থী ঋণখেলাপি হলে, আর্থিক অনিয়মে জড়িত থাকলে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা লঙ্ঘন করলে বা প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্ত থাকলে তিনি নিয়োগের অযোগ্য হবেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে।

এমডি ও ডিএমডি নিয়োগের জন্য অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হবে। জিএম পদের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ছয় সদস্যের আলাদা কমিটি থাকবে। নীতিমালা অনুযায়ী সাত ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সব যাচাই ও অনুমোদন শেষে পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।

আমার বার্তা/এল/এমই

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বাংলাদেশ পুলিশ ‘এএসআই (নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট