ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিউলি আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আজ সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল।এখনো সাতজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তারাগুরুতর অবস্থায় রয়েছে।এদের মধ্যে সুমন ৯৯ শতাংশ দগ্ধ , শারমিন ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদ ২৭ শতাংশ দগ্ধ, মনির হোসেন ২০ শতাংশ দগ্ধ,মাহাদী ১০ শতাংশ দগ্ধ, ছাকিন ১৪ শতাংশ দগ্ধ,সোহেল ১০ শতাংশ দগ্ধ,সুরাহা ৯ শতাংশ দগ্ধ,সূর্য বানু ৭ শতাংশ দগ্ধ,ও জহুরা বেগমের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় ৭জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত শিউলি আক্তারের দেবর মোঃ জনি জানান, আমার ভাবি তার দুই ছেলে মাহাদী ও সাকিনের মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় শবে বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিল। এই ঘটনায় শিউলির দুই ছেলে সহ তাদের মামা বড় ভাই সোহেল এবং ছোট মামা সুমন ও দগ্ধ হয়েছে। ভাই আমাদের পরিবারের সবার অবস্থাই খারাপ। পবিত্র রাতে কেন যে এই ঘটনাটি ঘটলো এটা আল্লাহই ভাল জানেন, এই বলে কান্না ভেঙে পড়েন তিনি।

তিনি আরও জানান, শিউলির স্বামীর নাম শেখ মনির হোসেন। তার স্বামী ৭ মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে গ্রামের এলাকায় সেনিটারির দোকান দিয়েছিল। ঢাকার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামের মোঃ আলাউদ্দিন মিয়ার মেয়ে শিউলি।

আমার বার্তা/এম রানা/জেএইচ

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা