ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সচিবালয়ের সামনে জলকামান নিক্ষেপের পরও অনড় অবস্থানে শিক্ষকরা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮

আন্দোলন শুরুর ১১ দিনেও দাবি পূরণে কোনোপ্রকার আশ্বাস না পেয়ে রাজধানীর প্রাণকেন্দ্র সচিবালয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিতে গেলে জলকামান নিক্ষেপের পরও অনড় অবস্থানে রয়েছেন নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন তারা। একপর্যায়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। পরে সেখানে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবি জানান সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

এর আগে, বেলা ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তারা। পরে সাড়ে ১১টার দিকে দ্রুত নিয়োগের দাবিতে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শিক্ষকদের ডাকা মহাসমাবেশ শুরু হয়।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। ওই সময় প্রেস ক্লাব হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে আসার সময় পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষকরা।

এরপর সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে পুলিশ। তারপর থেকে শিক্ষা ভবনের সামনে অনড় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে সড়কেই অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জুন প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৪ সালের ৩১ অক্টোবর তৃতীয় ধাপের ফল প্রকাশিত হয়। যেখানে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। পরবর্তীতে নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে এসব শিক্ষকদের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আদালত। সবশেষ গত ৬ ফেব্রুয়ারি ৬ হাজার ৫৩১ শিক্ষকের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলনে শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

আমার বার্তা/এমই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী