ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইয়াং লার্নার ইংলিশ সেন্টার উদ্বোধন

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৫, ১৯:১৪

রাজধানীর উত্তরা ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের (IHSB) ইয়াং লার্নার ইংলিশ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।

ব্রিটিশ কাউন্সিল তাদের ইংরেজি ভাষা শিক্ষাদানের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই স্কুলের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে—যা দেশের মধ্যে প্রথম এবং একমাত্র স্কুল যেখানে ব্রিটিশ কাউন্সিল সরাসরি অংশীদার হলো।

অনুষ্ঠানে আইএইচএসবির প্রাইমারি সেকশনের প্রধান নাজমুন নাহার বলেন, "উত্তরা ক্যাম্পাসে নতুন এই সেন্টারটি এমন এক প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যেখানে শিশু ও কিশোররা আনন্দদায়ক পরিবেশে তাদের ইংরেজি দক্ষতা বাড়াতে পারবে।"

স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, "সমন্বিত শিক্ষা ও বৈশ্বিক প্রস্তুতির প্রতি আমাদের স্কুলের অঙ্গীকারের অংশ হিসেবে ইংরেজিতে দক্ষতা অর্জন একাডেমিক সাফল্য ও ভবিষ্যৎ সুযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

স্টারলিং এডুকেশন (ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের মূল প্রতিষ্ঠান)-এর চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, "এই উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের শিক্ষাদানের মান আমাদের স্কুলে নিয়ে আসা হচ্ছে। সেন্টারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট দেবে, যা শিক্ষার্থীদের ক্যারিয়ারকে বহুদূরেগিয়ে নিয়ে যাবে এবং আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি করবে।"

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “আজকের দিনে একটি নতুন অংশীদারিত্বের সূচনা হলো; যার মূল ভিত্তি একটি অভিন্ন বিশ্বাস—ইংরেজি দক্ষতা বৃদ্ধির এই সুযোগ আত্মবিশ্বাস ও বিশ্বব্যাপী সংযোগের দরজা খুলে দেবে। ব্রিটিশ কাউন্সিল ও ইন্টারন্যাশনাল হোপ স্কুল এই নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার উদ্বোধন করছে, যাতে তরুণ শিক্ষার্থীরা এই দক্ষতাগুলো সহজে অর্জন করতে পারে।”

ঢাকা উত্তরে এই সেন্টারটি ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোরদের জন্য মানসম্মত ইংরেজি শিক্ষার আরও বিস্তৃত সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঢাকা দক্ষিণে অবস্থিত ফুলার রোড ব্রিটিশ কাউন্সিল সেন্টারের পরিপূরক হিসেবে কাজ করবে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু