ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪১

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলার চৌরঙ্গীবাজার চৌরাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব এবং বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সালামকে কয়েকদিন আগে মনোনয়ন ঘোষণা করায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা। তাদের দাবি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলাকে মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ‘দল ঘোষিত প্রার্থী ডা. আব্দুস সালাম অতীতে সক্রিয় ছিলেন না। তাদের ভাষায়, মাঠের রাজনীতি, আন্দোলন-সংগ্রাম থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেয়ায় তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সিদ্ধান্ত। তারা আশঙ্কা করেন, প্রার্থী পরিবর্তন না হলে বিএনপি এ আসনে সাংগঠনিক ও নির্বাচনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

কর্মসূচিতে আরও অভিযোগ ওঠে যে, স্থানীয় পরিমণ্ডলে তুলার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বহুদিনের। অথচ তাকে বাদ দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাকে অনেক নেতাই চেনেন না। বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানান এবং তুলাকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থী হিসেবে চিকিৎসক নেতা ডা. আব্দুস সালামের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ