ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের জমায়েত আজ, আসতে পারে কর্মবিরতির ঘোষণা

আমার বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৫, ১০:৩৩
আপডেট  : ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৪

ঢাকায় আজ বড় ধরনের জমায়েতে মিলিত হচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীরা। সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, সমাবেশ থেকে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে সন্ধ্যা নাগাদ সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

রোববার (১২ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আজকের জমায়েত ও অবস্থান কর্মসূচি আমাদের পক্ষ থেকে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে আমরা যথেষ্ট ও বাস্তবসম্মত মনে করি না। সেজন্য আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মিলিত হয়ে আমাদের দাবি পুনর্ব্যক্ত করব।

তিনি বলেন, আমরা চাই মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হোক। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে সারাদেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির পথে অবলম্বন করতে হবে। আজকের জমায়েত সেই প্রস্তুতির একটি সূচনা।

আজিজী বলেন, সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। দাবি আদায় না হলে আমরা ফিরে যাচ্ছি না। যদি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু