ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গুলি করে মোবাইল-মোটরসাইকেল নিয়ে গেল ছিনতাইকারীরা

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৫, ১১:০৪
আপডেট  : ১২ অক্টোবর ২০২৫, ১১:০৮

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় নাফিস আজিজ সিদ্দিক (৩৩) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নন্দিপাড়া তিতাস রোডে এই ঘটনা ঘটে।

নাফিসের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, আমাদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। শনিবার বাসাবো এলাকায় নাফিসের এক সহকর্মীর বাবা মারা যান। রাতে সেখান গিয়েছিল নাফিস।’

সেখান থেকে বাসায় ফেরার সময় খিলগাঁও তিতাস রোডে ৩ ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে উল্লেখ করে তিনি আরও জানান, ছিনতাইকারীরা নাফিসের মোটরসাইকেল নিয়ে নেয়। এরপর তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় নাফিস। তখন তার বাম পায়ের রানে গুলি করে তারা। পরে তার মোটরসাইকেল ও দুটি ফোন নিয়ে চলে যায়।’

পরে নাফিসের চিৎকারে নিরাপত্তাকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ফরায়েজী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে নাফিসকে আজ ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার বাম পায়ের রানে গুলিবিদ্ধ ছিল। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।’

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু