ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

কড়াইলে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপির সেবা অভিযান শেষ

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮

রাজধানীর গুলশান টিএন্ডটি মাঠে কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থাপিত বাংলাদেশ আনসার-ভিডিপির মানবিক সহায়তা কেন্দ্র নয় দিনের সেবা কার্যক্রম শেষে আজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সমাপনী দিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১,২০০ শিশুর মাঝে জরুরি পুষ্টি সহায়তা হিসেবে গুঁড়া দুধ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।

বক্তব্যে তিনি বলেন, “বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমরা আন্তরিকভাবে মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও যেকোনো মানবিক দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আছি।”

গত ২৫ নভেম্বর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষ বাসস্থান হারালে আনসার-ভিডিপি ২৮ নভেম্বর থেকে মানবিক সহায়তা কর্মসূচি চালু করে। নয় দিনব্যাপী এই কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিদিন দুপুর ও রাতে ২,০০০ মানুষের রান্না করা খাবার সরবরাহ করা হয়। এছাড়া শীতের তীব্রতা বেড়ে গেলে ৫০০ কম্বল এবং ৪০০ জনকে অতিরিক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ পানি সংকট নিরসনে বিকল্প পানি সাপ্লাই পয়েন্ট স্থাপনের কাজও দ্রুত এগিয়ে চলছে, যা দীর্ঘমেয়াদে বস্তিবাসীর সুপেয় পানি সরবরাহে সহায়ক হবে।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, অঙ্গীভূত আনসার, নগর প্রতিরক্ষা দল (টিডিপি) এবং ব্যাটালিয়ন সদস্যদের মানবিক দায়িত্ব পালনে নিবেদন ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

কড়াইলের দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপির এই সুসমন্বিত ও মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক নির্ভরতার অবস্থান তৈরি করেছে।

আমার বার্তা/এমই

আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের

ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না: গুলশান সোসাইটির সভাপতি

ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি

রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

পূর্বাচলের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে। এরই মধ্যে মেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক