ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
জলবায়ু সংকটে ভবিষ্যৎ প্রজন্মের ঝুঁকি বাড়ছেঃ

জলবায়ু বিষয়ক নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা

রানা এস এম সোহেল
০১ মার্চ ২০২৬, ১১:০৬

রাজধানীতে আয়োজিত ‘ক্লাইমেট ডায়ালগ’ ও ইফতার অনুষ্ঠানে জলবায়ু ক্ষতি মোকাবিলায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা। বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ‘ক্লাইমেট এ্যাকশন এন্ড জাস্টিজ ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ-সংকটের ক্রমবর্ধমান ঝুঁকি ও সরকারের করণীয় নিয়ে গুরুত্বারোপ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের কঠিন বাস্তবতা। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি এবং নগরাঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া—সব মিলিয়ে দেশের কৃষি, জনস্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, “ঢাকাসহ বড় শহরগুলোতে তাপদাহ ও জলাবদ্ধতা নতুন মাত্রা পেয়েছে, অন্যদিকে উপকূলের মানুষ বারবার ঘরবাড়ি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে।

সরকারের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, উপকূল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ, নগর পরিকল্পনায় জলাধার ও সবুজায়ন সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি। পাশাপাশি জলবায়ু অর্থায়নের স্বচ্ছ ব্যবহার এবং স্থানীয় সরকারকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ফাউন্ডেশনের সদস্য মঈন উদ্দিন খান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যাচ্ছে এবং খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের আহ্বান জানান।

আব্দুর রহমান জাহাঙ্গীর বলেন, পরিবেশ সুরক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সামাজিক আন্দোলনও জরুরি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা জোরদার এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

রাশেদ উল হক সরকার বলেন, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিসরে জোরালো কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন আদায়ে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মেতাহার হোসেন, এস এম সোহেল রানা, মোহসিনা শাওন, জান্নাত, শর্মী খান, অভিনেতা বিলাশ ও সলিম উল্লাহ মেজবাহসহ অনেকে।

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর ব্যস্ততম বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

রাজধানীর মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

রাজনৈতিক পটপরিবর্তন হলেও রাজধানীর মোহাম্মদপুরে থামেনি কিশোর গ্যাং ও সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য। ৫ আগস্টের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা