ই-পেপার বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩

কড়াইলে নিরাপদ পানির ব্যাবস্থার উদ্বোধন করল আনসার-ভিডিপি

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২

“দুর্যোগে মানুষের পাশে”—কড়াইলে নিরাপদ পানির ব্যাবস্থার উদ্বোধন করল আনসার-ভিডিপি

সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর জন্য নিরাপদ পানির চরম সংকট মোকাবিলায় বাংলাদেশ আনসার ও ভিডিপি জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে দুটি বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন ও উদ্বোধন করেছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজন ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় নেওয়া এই উদ্যোগ দুর্যোগ-উত্তর পরিস্থিতিতে স্থানীয়দের জন্য দ্রুত স্বস্তি, নিরাপত্তা ও আশার বার্তা নিয়ে এসেছে।

গতকাল বিকেল ৩টায় কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে আক্রান্ত এলাকায় ঢাকা মহানগর আনসার পরিচালক মোঃ আসাদুজ্জামান গণি আনুষ্ঠানিকভাবে ট্যাংক দুটির উদ্বোধন করেন। প্রতিদিন ট্যাংকগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে, যা অগ্নিদুর্গত মানুষের খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর নয় দিনব্যাপী দুই হাজার মানুষকে দু’বার করে রান্না করা খাবার, ৯০০ কম্বল এবং জরুরি সহায়তা হিসেবে ১,২০০ প্যাকেট শিশুখাদ্য (গুঁড়া দুধ) বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন—

“দুর্যোগের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। কড়াইলের ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিরাপদ পানি পায়, সেই নিশ্চয়তা দিতেই মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই ট্যাংক স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সংকটে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা এই মানবিক উদ্যোগকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুর্ঘটনার পরপরই বিশুদ্ধ পানির সংকট ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধকতা; নতুন ট্যাংক স্থাপনের ফলে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত পুনরুদ্ধারে সহায়তা মিলবে। এই জনকল্যাণমূলক উদ্যোগ কড়াইল এলাকার পুনর্বাসন ও পুনর্গঠনের চলমান প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের জোন কমান্ডারগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অঙ্গীভূত আনসার, আনসার ব্যাটালিয়ন এবং টিডিপি সদস্য-সদস্যাগণ।

আমার বার্তা/এল/এমই

সন্ত্রাসীদের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন মেরাজ মাহামুদ!

রাজধানী ঢাকার মিরপুরে দিনদুপুরে সংঘটিত হয়েছে এক নৃশংস চাঁদাবাজি ও হামলার ঘটনা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন

দুই বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ডিএনসিসির

দুই বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২০

ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে

আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলের ক্ষতি না করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন যেভাবে

আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ

রোজায় সংকট ঠেকাতে কানাডা থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে রিপোর্ট স্বাক্ষর নীতি ‘বৈষম্যমূলক’

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী, একাদশে উইলিয়ামসন

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আবু সাইয়িদ

১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে: প্রধান উপদেষ্টা

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি

এ পর্যন্ত সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

ফের দরপতনে রয়েছে শেয়ারবাজার

বগুড়ায় ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন করেছে ৭৮ কারাবন্দি

নেতাকে তুষ্ট করে প্রমোশনের সিস্টেম ভাঙতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধ করতে পিটিশন, দিল্লি হাইকোর্টে খারিজ

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

ইংরেজি মানেই কি আতঙ্ক নাকি সম্ভাবনা

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু