ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সন্ত্রাসীদের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন মেরাজ মাহামুদ!

আমার বার্তা অনলাইন:
২০ জানুয়ারি ২০২৬, ১৭:০৬

রাজধানী ঢাকার মিরপুরে দিনদুপুরে সংঘটিত হয়েছে এক নৃশংস চাঁদাবাজি ও হামলার ঘটনা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী গ্রুপ।

তথ্য সূত্রে জানা যায়,সন্ত্রাসী গ্রুপ অবৈধভাবে এক কোটি টাকা চাঁদা দাবি করে ঢাকা হার্ডওয়ার-এর স্বত্বাধিকারী মাহামুদ আক্তার পাটোয়ারীর কাছে। চাঁদা দিতে অশ্বিকৃতি জানালে তারা মাহামুদ আক্তার পাটোয়ারীর একমাত্র ছেলে মেরাজ মাহামুদ পাটোয়ারীকে, গত ২০২৫ সালে ৬ মার্চ মিরপুর-১ নাম্বার সনি সিনেমা হলের সামনে প্রকাশ্যে দিবালোকে মারধর করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সন্ত্রাসী গ্রুপের সদস্যরা চরম ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলেন, “টাকা না দিলে আমার ছেলে মেরাজ মাহামুদ কে অপহরণ করে হত্যা করা হবে।” ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, এই সন্ত্রাসী গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে মেরাজ মাহামুদ পাটোয়ারী গত দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় আছেন। ব্যবসায়ী মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দাবি করেছেন,সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে থেকে মিরপুর ও আশপাশ এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও অপকর্ম চালিয়ে আসছে। তারা দ্রুত এ ঘটনার ন্যায়বিচার ও সন্ত্রাসী গ্রুপের গ্রেপ্তারের দাবি করেছেন।

রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে এমন সন্ত্রাসী তৎপরতা— প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি করেছেন।

এই পরিবারের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা ও সরকারের সর্বোচ্চ পর্যায়ে লিখিত ও সরাসরি যোগাযোগ করলেও তাদের পরিবারের জন্য এখনো কোন নিরাপত্তার জন্য সহযোগিতা পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন মেরাজ মাহামুদের বাবা মাহামুদ আক্তার পাটোয়ারী।

মেরাজ মাহমুদ প্রাণের ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তার বাবা মাহামুদ আক্তার পাটোয়ারী ও তার পরিবার।

মাহামুদ আক্তার পাটোয়ারী আরো বলেন সন্ত্রাসীরা এখনো প্রতিনিয়ত আমাদের ফ্যামিলির সবাইকে হুমকি-ধমকি দিয়ে আসছে।

আমার বার্তা/এমই

ভোটার একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

‘হানাহানিমুক্ত বাংলাদেশ চাই’—সপরিবারে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ

ফজরের নামাজ আদায় করেই সপরিবারে রাজধানীর ধানমন্ডি সরকারি বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন বীর

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

ঢাকা ৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো: হাবিবকে আটক করেছে

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা

ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান