ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এবং এশিয়ান নেটওয়ার্ক অব রিসার্চ ইন ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট কনটামিন্যান্টস-এর যৌথ উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে একাডেমিশিয়ান, শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকসহ ৬০ জনের বেশি অংশীজন উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী এ কর্মসূচি শুরু হয় ২০১১ সালে। বাংলাদেশে এর সূচনা হয় ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক সমন্বয়ক ড. মোহাম্মদ শোয়েবের নেতৃত্বে। তিনি বলেন, আন্তর্জাতিক নারী ও কন্যাশিশু বিজ্ঞান দিবস উপলক্ষে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ ও ১০ নম্বর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এর উদ্দেশ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক ক্ষেত্রে লিঙ্গসমতা অর্জনে প্রতিবন্ধকতা দূর করা এবং একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট দিনে এ কর্মসূচি পালিত হয়। এর লক্ষ্য বিজ্ঞানে নারীদের সাফল্য উদযাপন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক পেশায় আগ্রহী করে তোলা। বিশ্বের বিভিন্ন দেশের নারী ও পুরুষ বিজ্ঞানীরা সরাসরি বা অনলাইনে এতে অংশগ্রহণ করেন।

এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল “বহু কণ্ঠ, এক বিজ্ঞান।” পাশাপাশি স্থানীয় আয়োজকেরা জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি” প্রতিপাদ্য যুক্ত করেন।

আলোচনায় নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার পাঁচটি মৌলিক নীতি, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ক্ষতি এবং অনিরাপদ খাদ্যজনিত জনস্বাস্থ্য ঝুঁকি ও দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আমার বার্তা/এমই

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত

রিহ্যাব নির্বাচনে পরিচালক প্রার্থী তাসনোভা মাহবুব

 শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

"সুস্থ থাকতে খেলাধুলা করি, মাদক বর্জন করে সুন্দর সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

  রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক উরফে লম্বু আসাদুল (২৮) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সামনের বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!