ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত পর্যালোচনা করছে: রণধীর জয়সওয়াল

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ ঢাকা জানিয়েছে, তা ‘আইনি ও বিচারিক পন্থায়’পর্যালোচনা করার কথা বলেছে দিল্লি।

শুক্রবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

বার্তা সংস্থা এএনআই লিখেছে, আইনি বাধ্যবাধকতা এবং আঞ্চলিক কূটনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার এক জটিল প্রক্রিয়ার মাঝে ভারত সরকারের এই অবস্থান তুলে ধরলেন মুখপাত্র।

এমন এক সময়ে দিল্লির এই বক্তব্য এল, যখন আওয়ামী লীগের সরকার পতনের পর তলানিতে পৌঁছানো বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে ফেরাতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা বলছে ভারতের নরেন্দ্র মোদীর সরকার।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি নয়া দিল্লি সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আবারো তোলেন।

এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (বাংলাদেশের) অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। আমরা পরিস্থিতির ওপর খুব নিবিড়ভাবে নজর রাখছি।”

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।

সে বছর ডিসেম্বরে হাসিনাকে ফেরাতে ভারতকে অন্তর্বর্তী সরকার চিঠি পাঠায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলার বিচারকাজের শুরুতে।

এরপর গত নভেম্বরে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার ভারতকে আবার চিঠি পাঠায়। তবে কোনো চিঠির জবাব দেয়নি দিল্লি।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লি থেকে কোনো জবাব না পাওয়ার মধ্যে আবারও অনুরোধ জানায় বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার।

গেল ৭ এপ্রিল দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে তাকে ফেরত চাওয়ার বিষয়টি পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ ভারতের কাছে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।”

সে সফরে খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পুরির সঙ্গে বৈঠক করেছেন।

তার ১০ দিনের মাথায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে ভারতের তরফে এই বক্তব্য এল। এএনআই লিখেছে, ২০২৫ সালে ভারত প্রথম শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছিল, যা এখন দেশটির বিচারিক কাঠামোর মধ্যে ‘কঠোর মূল্যায়নের’ মধ্য দিয়ে যাচ্ছে।

জয়সওয়াল জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়াটি ভারতের অভ্যন্তরীণ আইনি কার্যপদ্ধতি দ্বারা সীমাবদ্ধ। শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি অত্যন্ত ‘সংবেদনশীল’ হওয়া সত্ত্বেও ঢাকার নতুন প্রশাসনের সঙ্গে একটি ‘স্বাভাবিক কাজের ধারা’ বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।

দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের বিষয়টি তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই, পররাষ্ট্রমন্ত্রী (এস জয়শঙ্কর) বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন।”

বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার নতুন বিষয়গুলো খতিয়ে দেখতে দুই দেশই আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহারের বিষয়ে একমত হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে টেকসই সংলাপের গুরুত্ব তুলে ধরে জয়সওয়াল বলেন, “সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে উভয় পক্ষের মনোভাব জানতে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।”

যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে

ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন হেলিকপ্টারটিতে; দুর্ঘটনায় তারা

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটে চট্টগ্রামের ১০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত, আটক ৪

ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির: আব্দুল কাদের

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

মিরপুর ও সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলায়

রিহ্যাব নির্বাচনে পরিচালক প্রার্থী তাসনোভা মাহবুব

হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত পর্যালোচনা করছে: রণধীর জয়সওয়াল

ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে