ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী সামাদ
০৭ মার্চ ২০২৬, ১৩:১৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ)'র উদ্যোগে রাজধানীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর লালবাগ কেল্লার সামনে অবস্থিত ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ।এছাড়াও উপস্থিত ছিলেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন আলীসহ,বিভিন্ন টিভি,প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের সভাপতি কাজী আব্দুস সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উন্নয়ন, জনস্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, “রমজান শেষে সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

গণমাধ্যম দেশের বাস্তবতা তুলে ধরে এ সময় মিডিয়া পার্টনার "বর্তমান সময়ের বাংলাদেশ" প্রশংসা করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়া প্রত্যায় ব্যক্ত করেন হামিদুর রহমান হামিদ বলেন, সাংবাদিকরা দেশের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরেন। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের ধারাকে সামনে আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজ আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আমার বার্তা /জেএইচ

সিসা আর মদের আড্ডা ভাঙল পুলিশের অভিযানে, বনানীতে আটক ৪

রাজধানীর বনানীতে একটি সিসা বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ

দেশের বিশিষ্ট গুণীজনদের দেয়া হয় ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট’ সম্মানা 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও  ইয়ুথ কার্নিভাল-২০২৬’ এবং ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান’

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ জন

  রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি(সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফাহিয়া আক্তার নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী