ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ১০:১১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে বদ্ধপরিকর এবং এর অংশ হিসেবে পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে। বিশেষ করে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ যাতে সবার আগে জাতীয়করণ করা হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। শনিবার মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, নির্বাচনের পূর্বেই তিনি সকল স্কুল প্রধানদের সাথে এ বিষয়ে আলোচনা করেছিলেন এবং ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর সাথেও তাঁর কথা হয়েছে। সরকার গঠনের পর এখন গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, শুধু মিরপুর বাংলা স্কুল নয়, বরং এই আসনের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও ক্রমান্বয়ে জাতীয়করণের আওতায় আনা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, মিরপুর বাংলা স্কুলে একটি নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নিশ্চিত করার কাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

বক্তব্যের এক পর্যায়ে প্রতিমন্ত্রী মাঠের বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, স্কুল চলাকালীন শিক্ষার্থীরা মাঠটি ব্যবহারের পাশাপাশি স্কুলের সময় শেষে স্থানীয় তরুণ ও যুবসমাজও যাতে সেখানে খেলাধুলা করতে পারে, সে জন্য ইতোমধ্যে একটি চিঠি ইস্যু করা হয়েছে। একই সাথে তিনি শিক্ষার্থীদের আর্থিক দিকটি বিবেচনায় নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপসহ অন্যান্য ক্ষেত্রে অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলোর ওপর যাতে কোনো বাড়তি আর্থিক চাপ বা 'বারডেন' তৈরি না হয়, সে বিষয়ে সংবেদনশীল হওয়ার জন্য তিনি শিক্ষকদের অনুরোধ করেন।

সবশেষে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আমিনুল হক বলেন, আগামীর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৬ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংসদীয় কর্মপরিকল্পনা চলছে বলেও তিনি উপস্থিত সকলকে অবহিত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল খোশনবীশ এবং সভাপতি মইনুল হক মইনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

ঢাকার অলিগলি, মহল্লা, আবাসিক এলাকা ও অট্টালিকার নিচতলা সবখানেই চলছে পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি।

আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঠিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

বরিশালে বাড়ছে এইডস রোগী, আক্রান্তদের বড় অংশ সমকামী

দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জিয়াউর রহমান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত