ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৬, ১১:৪০

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এভিয়েশন ডট কম ডট বিডি-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী এক ইন্ডাস্ট্রি কর্মশালা। পর্যটন খাতের দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞ পর্যটন পেশাজীবীদের পাশাপাশি এ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণরাও ছিলেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মশালায় ছিল প্রেজেন্টেশন, দলীয় কাজ এবং বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে মতবিনিময় সেশন। একজন পেশাদার ট্যুর গাইডের দায়িত্ব, যোগাযোগ দক্ষতা এবং পরিচালনাগত বিভিন্ন দিক নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন জার্নি প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান। ইনবাউন্ড টুরিজম ও হসপিটালিটি শিক্ষা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এ বিশেষজ্ঞ পর্যটন শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে তার মূল্যবান দিকনির্দেশনা দেন।

কর্মশালা প্রসঙ্গে তৌফিক রহমান বলেন, পর্যটন খাতের উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণার্থীদের মধ্যে যে আগ্রহ আমি দেখেছি তা সত্যিই আশাব্যঞ্জক। এভিয়েশন ডট কম ডট বিডির মতো প্ল্যাটফর্মগুলো ইন্ডাস্ট্রির অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা দীর্ঘমেয়াদে আমাদের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে।

এভিয়েশন ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও সিইও হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল অভিজ্ঞ বিশেষজ্ঞ এবং তরুণদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করা, যাতে তারা বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে। আমরা তৌফিক রহমানের প্রতি কৃতজ্ঞ, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের পার্টনার এম৩৬০ আইসিটি এবং দি বাংলাদেশ মনিটর-কে। এটি একটি উদাহরণ যে কীভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করা সম্ভব। এভিয়েশন ডট কম ডট বিডির লক্ষ্যই হলো— কানেক্ট, কোলাবোরেট, প্রোমোট, ইন্সপায়ার।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই তাত্ত্বিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় শিগগিরই একটি ‘হ্যান্ডস-অন ফিল্ড ট্রিপ’ প্রোগ্রাম আয়োজন করা হবে। সেখানে অংশগ্রহণকারীরা দেশের জনপ্রিয় পর্যটন গন্তব্য ভ্রমণের মাধ্যমে পর্যটকদের সেবা দেওয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের পর্যটন খাতের সামগ্রিক ইকোসিস্টেম শক্তিশালী করতে এভিয়েশন ডট কম ডট বিডি নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয়

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি 

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।  (SNMB) এদেশের পরমাণু চিকিৎসার শাথে

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর দ্বি- বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ১১টায়

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে হকারদের জন্য ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক

হজে গিয়েএ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

বুলেট বৈরাগী হত্যা: গ্রেপ্তার ৫ ঘাতকই ডাকাতি মামলার আসামি

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদিয়া আয়মানের এই লুকটি কি দেখেছেন?

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

রাউজানে আরো এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রয়েছে যেসব কর্মসূচি

ইইউ পর্যবেক্ষক দল চূড়ান্ত নির্বাচন প্রতিবেদন দেবে মঙ্গলবার

মালিতে দেশজুড়ে হামলা, প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, প্রথমবার অমিত-তামিম

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

৭ খুনের এক যুগ: মামলার রায় কার্যকরের প্রতীক্ষায় স্বজনেরা