ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও মামলা হবে: ডিএনসিসি প্রশাসক

আমার বার্তা অনলাইন:
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬

মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার পরও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে অভিযান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে।

তাঁর দাবি, ফুটপাত দখলদাররা এবং তাদের ইন্ধনদাতারা সিটি করপোরেশনের পরিবহণ, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

প্রশাসক জানান, অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তাঁর অভিযোগ, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একটি মসজিদেও আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ ও ডিএনসিসির পক্ষ থেকে পৃথক মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের অনেককে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।

শফিকুল ইসলাম খান বলেন, “মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়, আজকের ঘটনায় তা প্রমাণ হয়েছে।” ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। অভিযানে সহযোগিতার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করা সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।

প্রশাসক আরও বলেন, তিনি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অভিযান চলাকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগলে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

আবদুল্লাহ আফনান, আফফান লাবীব ও মাহমুদুল হাসান সম্পাদিত শামাদান। যাকে আমাদের সাহিত্যচর্চা বলে অভিহিত করা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে মালিবাগ-খিলগাঁও এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কারের নির্দেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ভূমি সংক্রান্ত প্রচারে ডিসিরা পাবেন ২ কোটি ৩৩ লাখ টাকা

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস