ই-পেপার মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মেসিকে ছাড়া নতুন যুগের শুরু, বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১১:২৪

লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরুটা এর চেয়ে সুন্দর আর কীভাবেই বা হতে পারত! দলের প্রাণভোমরার অভাব টের পেতেই দিলেন না দলের তরুণ খেলোয়াড়রা। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই বলিভিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

মেসি-পরবর্তী আর্জেন্টিনার এই নতুন পথচলায় শুরুতেই সামনে এলেন সেই খেলোয়াড়রা, যাদের কাঁধে এখন থেকে বাড়তে পারে দায়িত্ব। লাউতারো ছিলেন গোলের সূচনাকারী, নিকো পাজ দেখালেন তার প্রতিভার ঝলক, জাতীয় দলের প্রথমবার অধিনায়ক হিসেবে নেমে গোল করলেন রোমেরো, আর বদলি হিসেবে নেমে লোপেজ পেলেন জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ গোলটি করেছিলেন লাউতারো মার্তিনেজ। নতুন চক্রের প্রথম ম্যাচেও তিনিই যেন প্রথম পর্দা তুললেন। ১৯ মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের দারুণ পাস পেয়ে বল নিয়ে বলিভিয়ার গোলরক্ষক ভিসকারার সামনে একা হয়ে যান লাউতারো। এরপর খুব বেশি ঝামেলায় না গিয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি।

জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করে চলা এই ফরোয়ার্ড আরও একবার প্রমাণ করলেন, মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগের বড় দায়িত্ব তাঁর কাঁধেও উঠতে পারে। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে গোলসংখ্যায় মেসির পর বর্তমান দলে দ্বিতীয় স্থানটিও আরও শক্ত করলেন লাউতারো।

তবে শুধু তার ওপর নির্ভর করতে হয়নি আর্জেন্টিনাকে। আধঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজেকিয়েল পালাসিওসের ফাঁক গলে দেওয়া পাস ধরে বলিভিয়ার রক্ষণ ভেঙে ঢুকে অসাধারণ দক্ষতায় বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তুলে দেন তিনি। আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

বিরতির পর আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিস্তিয়ান রোমেরো। জাতীয় দলের প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে মাঠে নেমেই গোল পেলেন এই ডিফেন্ডার। কর্দোবাতেই তার জন্ম, তাই নিজের প্রদেশের মাঠে এমন গোলের মুহূর্তটি আরও আবেগঘন হয়ে ওঠে রোমেরোর জন্য। গোল করার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

ম্যাচের শেষ দিকে আসে আর্জেন্টিনার চতুর্থ গোল। বদলি খেলোয়াড় লিওনেল ফ্লোরেস দারুণ একটি ব্যক্তিগত আক্রমণ তৈরি করলেও তা নিজে শেষ করতে পারেননি। বলিভিয়ার রক্ষণে একের পর এক প্রতিহত হওয়ার পর বলটি চলে আসে হোসে মানুয়েল লোপেজের কাছে। সুযোগটি কাজে লাগিয়ে পায়ের ডগার ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

২০২৬ বিশ্বকাপের পর মেসিকে ছাড়া প্রথম ম্যাচে তাই আর্জেন্টিনার আক্রমণভাগে একাধিক খেলোয়াড়ের কাছ থেকেই মিলল ইতিবাচক বার্তা। তবে মেসির অধ্যায় পুরোপুরি শেষ হওয়ার আগে আরও একটি বিশেষ মুহূর্ত বাকি। জাতীয় দলের হয়ে তাঁর বিদায়ী ম্যাচ আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছু

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবিদদের জন্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শেরফানে রাদারফোর্ডের আউট বড় ধরনের বিতর্ক তৈরি করল, যার কেন্দ্রে আছেন বাংলাদেশের

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

‘ঘরের মাঠে বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রাপ্য বিদায়’ নিশ্চিত করতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব

চবিতে  শিবিরের বিক্ষোভ ছাত্রদলের বিরুদ্ধে

পচনশীল পণ্য ই-নিলামে বিক্রির নির্দেশ চট্টগ্রাম কাস্টমসের

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

এডিসের প্রজননস্থল ধ্বংস করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র শাহাদাত

চাক্তাইয়ে লাইসেন্স ছাড়াই সার মজুত, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

জেবিসিসিসিআই-এর ২১তম এজিএম অনুষ্ঠিত

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ চলাচল

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

প্রশাসনিক ভবনের বাইরে বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি

প্রবাসে সাংবাদিকতায় অবদানের জন্য মাইনুল ইসলামকে টাইম টেলিভিশনের বিশেষ সম্মাননা

টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

হাজীগঞ্জ বড় মসজিদ ওয়াকফ এস্টেট নিয়ে অপপ্রচার স্বার্থ রক্ষা করতে গিয়ে মোতওয়াল্লী নাজেহাল

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ