ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১১:৩৯

হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়, ছবি, ভিডিও, নথি, ভয়েস মেসেজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যও এতে থাকে। তাই অ্যাপটি হঠাৎ খুলতে না চাওয়া বা বারবার নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া বেশ বিরক্তিকর। তবে সব সময় এর জন্য ফোনে বড় কোনো সমস্যা হয়েছে এমন নয়। কয়েকটি সাধারণ কারণেও হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করতে পারে।

ফোন একবার রিস্টার্ট করুন

হোয়াটসঅ্যাপ বারবার বন্ধ হয়ে গেলে প্রথমেই ফোনটি রিস্টার্ট করে দেখুন। ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা কোনও প্রক্রিয়ায় সাময়িক সমস্যা হলে সেটির প্রভাব অ্যাপের ওপরও পড়তে পারে। ফোন বন্ধ করে আবার চালু করলে অনেক সময় সেই সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যায়।

অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ পরিষ্কার করুন

দীর্ঘদিন কোনো অ্যাপ ব্যবহার করলে তার সঙ্গে সম্পর্কিত কিছু অস্থায়ী ফাইল বা ক্যাশ জমতে পারে। এতে কখনো কখনো অ্যাপের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস > অ্যাপস > হোয়াটসঅ্যাপ > স্টোরেজে গিয়ে ক্লিয়ার ক্যাশ অপশনটি ব্যবহার করতে পারেন। তবে ক্লিয়ার ডাটা অপশনে যাওয়ার আগে সতর্ক থাকুন। এটি অ্যাপের স্থানীয়ভাবে সংরক্ষিত তথ্য মুছে দিতে পারে। তাই ব্যাকআপ নিশ্চিত না করে এই অপশন ব্যবহার না করাই ভালো।

পুরোনো অ্যাপ সংস্করণে থাকা কোনও বাগ বা সফটওয়্যার ত্রুটির কারণেও ক্র্যাশ হতে পারে। তাই অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোর এবং আইফোন হলে অ্যাপ স্টোর খুলে হোয়াটসঅ্যাপের আপডেট রয়েছে কি না দেখে নিন। আপডেট থাকলে সেটি ইনস্টল করুন। শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফোনের অপারেটিং সিস্টেমও দীর্ঘদিন আপডেট না করা থাকলে সেটিও পরীক্ষা করে দেখা ভালো।

ফোনের স্টোরেজ খালি করুন

ফোনের মেমোরি প্রায় পুরোপুরি ভর্তি হয়ে গেলে নতুন ফাইল তৈরি বা বিভিন্ন অ্যাপের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সমস্যা হতে পারে। এর প্রভাব হোয়াটসঅ্যাপের ওপরও পড়তে পারে। তাই অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ডাউনলোড করা ফাইল এবং দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাপ সরিয়ে কিছুটা স্টোরেজ খালি রাখুন। বিশেষ করে হোয়াটসঅ্যাপে জমে থাকা বড় ভিডিও বা নথিগুলোও একবার দেখে নিতে পারেন।

শেষ উপায় হিসেবে হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করুন

উপরের কোনও পদ্ধতিতেই কাজ না হলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করার চেষ্টা করা যেতে পারে। তবে এই পদক্ষেপ নেওয়ার আগে গুরুত্বপূর্ণ চ্যাটের ব্যাকআপ নেওয়া হয়েছে কি না নিশ্চিত করুন। এরপর অ্যাপটি পুনরায় ইনস্টল করে একই নম্বর দিয়ে লগইন করলে ব্যাকআপ থেকে প্রয়োজনীয় চ্যাট ফিরিয়ে আনার সুযোগ পাওয়া যেতে পারে।

হোয়াটসঅ্যাপে এখন ডাউনলোড ছাড়াই শেয়ার হবে ইনস্টাগ্রাম-ফেসবুকের রিলস

এরপরও যদি হোয়াটসঅ্যাপ বারবার ক্র্যাশ করে, তাহলে সমস্যাটি ফোনের সফটওয়্যার, স্টোরেজ, ব্যাটারি বা অন্য কোনো সিস্টেম-সংক্রান্ত কারণে হচ্ছে কি না পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে অন্য অ্যাপও একইভাবে বন্ধ হয়ে গেলে ফোনের সার্ভিস সেন্টারে দেখানোই নিরাপদ।

নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ আনলো গুগল

দীর্ঘ প্রতীক্ষিত পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন করছে গুগল। গুগলের মডেল লাইনআপের

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল অক্টোবরে প্রকাশের পরিকল্পনা করেছিল ওপেনএআই। তবে নিরাপত্তা পরীক্ষায় মডেলটির

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে তিনটি প্রতিষ্ঠানের ব্যক্তিগত কম্পিউটার ব্যবস্থায়

এআইয়ের ‘উদ্বেগজনক’ আচরণের ৬ নতুন ঘটনা প্রকাশ করল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়ছে। এবার নিজেদের এআই মডেলের ছয়টি ‘অপ্রত্যাশিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ভূমি সংক্রান্ত প্রচারে ডিসিরা পাবেন ২ কোটি ৩৩ লাখ টাকা

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

ফেনীর সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ মেগাওয়াট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন

হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন

নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ আনলো গুগল

মেসিকে ছাড়া নতুন যুগের শুরু, বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন

দুই ডোজ বিষাক্ত ওষুধ দিয়েও মৃত্যু হলো না, বেঁচে রইলেন আসামি

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মহাসড়কে নেতাকর্মীরা

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা