ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ডিমলায় তীব্র শীত উপেক্ষা করে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত

মোঃ হাবিববুল হাসান হাবিব(মাল্টিমিডিয়া প্রতিনিধি) ডিমলা :
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭
ছবি: আমার বার্তা

নীলফামারীর ডিমলায় তীব্র শীত উপক্ষো করে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত । উপজেলার দশটি ইউনিয়ন-বালাপাড়া, ডিমলা, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, নাউতারা ইউনিয়নের কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন।

কয়েকদিন থেকে দেখা যায়, কনকনে তীব্র শীতে উপজেলার বুড়ি তিস্তা নদীর পূর্বপাশ সংলগ্ন বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা ও দক্ষিন সুন্দর খাতা গ্রামের কৃষকেরা বোরো ধান রোপন করছেন । অনেক কৃষকের ধান রোপন শেষের দিকে। ২৫ জানুয়ারী (শনিবার) সকাল ৯ টায় সরে জমিনে দেখা যায়, উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীত উপেক্ষা করে বোরো ধানের কচি চারা রোপনের জন্য শ্রমজীবি শ্রমিকরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন, কেউবা ধানের কচি চারা উঠানো কাজে ব্যস্ত, কেউ জমিতে মই টানছেন, কেউ কোদাল দিয়ে আইল ছাটানোর কাজ করছেন আবার কেউ জমিতে ধানের চারা সারি সারি লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় কৃষক মফিজুল ইসলাম জানান, জমি বর্গা নিয়ে হাইব্রীড জাতের বোরো ধানের চারা রোপন করেছি। তিনি বলেন, গত বছরের চেয়ে এবারে বোরো ধানের চাষাবাদে খরচ বেশি। ট্রাক্টরের ভাড়া, শ্রমিকের দাম, সার, ডিজেল, কীটনাশক সহ সেচমুল্যের দাম উর্দ্ধগতি। আমাদের জমিগুলো নিচু, এক ফসল ছাড়া দুই ফসল ঘরে তুলতে পারি না তাই হাইব্রীড জাতের বোরো ধানের চারা রোপন করছি। কৃষক সোহরাব আলী জানান প্রাকৃতিক দূয্যোর্গ বন্যার পানিতে বুড়িতিস্তা নদীর পূর্বপাশ ঘেষে বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতা গ্রামের কচুবাড়ীর দলায় অবস্থিত একটি বাঁধ আছে সামান্য বন্যার পানিতে বাঁধটি ভেঙ্গে যায়। বাঁধটি সম্পূর্ণ মেরামত করা জরুরী প্রয়োজন। আমাদের এলাকার নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, দক্ষিন সুন্দর খাতা গ্রামের প্রায় হাজার হাজার বিঘা জমিতে বর্ষা মৌসুমে আমন ধান রোপন করতে পারি না। বোরো ধান কর্তনের সময় বন্যার পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই মাঘ মাসের প্রথম সপ্তাহে ইরি ধান রোপন করছি। স্থানীয় জমির মালিক জমসের আলী জানান, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে বুড়ি তিস্তা নদীটি খননের উদ্দ্যোগ গ্রহন করলে এ এলাকার কৃষকেরা যেমন উপকৃত হবে তেমনি এ এলাকার কৃষকের ফসলি জমি বাড়বে।

এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মীর হাসান আল বান্না বলেন, কৃষকেরা আমাদের প্রান। উপজেলার কৃষকেরা তীব্র শীত উপক্ষো করে বোরো ধান রোপনে ব্যস্ত। এবছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ১১,২৯২ (এগারো হাজার দুইশত বিরানব্বই) হেক্টর। এখন পর্যন্ত উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১১.৮ মেট্রিক টন বীজ কৃষকদের মাঝে বিতরন করা হয়েছে। জাতগুলো হলো-এস,এল,এইট,এইচ, ময়না, টিয়া, ব্যাবিলন সুপার, এসিআই-১ ও ২ এবং উইনল ইত্যাদি।

উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল খালেক বলেন, ডিমলা উপজেলা কৃষি অফিস হইতে স্থানীয় কৃষকদের তীব্র শীতে চলতি বোরো মৌসুমে সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হবে। স্থানীয় কৃষকেরা এ উপজেলার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের জনগনের খাদ্য চাহিদা পুরন করতে সক্ষম হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করবে।

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?