ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ

শাহিন মিয়া( মাল্টিমিডিয়া প্রতিনিধি) সুন্দরগঞ্জ:
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে খুন, ধর্ষণ, রাহাজানি ও সংঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। পাশাপাশি সিন্ডিকেটের কারণে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এসব ঘটনার প্রতিবাদে বুধবার গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে গণফোরাম।

সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি হাজী মো. মির্জা হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজাসহ আরও অনেকে।

বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি বন্ধ, প্রিপেইড মিটার সংযোগ বাতিল, নিষ্ক্রিয় পুলিশ বাহিনীকে সক্রিয় করাসহ ১১ দফা দাবি উত্থাপন করেন।

সমাবেশ শেষে নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা প্রশাসক তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন গণফোরামের নেতৃবৃন্দ।

বক্তারা দুর্নীতি ও অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ