ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

সরাইলে সত্যের দিশারী সংগঠনের ১০ টাকার ইফতার বাজার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১১ মার্চ ২০২৫, ১৭:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলাবুট, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি মুড়ি, ২ কেজি আলু, ১ কেজি খেজুরসহ ৭ ধরনের ইফতার সামগ্রী ১০ টাকায় মিলল সত্যের দিশারী সংগঠনের বাজারে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন করে সত্যের দিশারী নামের একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন। এতে হাসি ফুটিয়েছে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত ২শতাধিক মানুষের মুখে।

এই বাজারে উপস্থিত ছিলেন সরাইল বাজার কমিটির সভাপতি মাওয়ালা কুতুবউদ্দিন এবং বিশিষ্ট ব্যাবসায়িক আসমত আলী সম্মানিত সদস্য জনাব শিবলী সাদিক তাছাড়াও সংগঠনের উপদেষ্টারা ছিলেন" আলামিন, ইউসুফ, শরীফ, হাবিব মিয়াসহ সত্যের দিশারী সদস্যবৃন্দ ও সুশীল সমাজের অনেকেই।

১০ টাকায় প্রয়োজনীয় ইফতারসামগ্রী কিনতে পেরে খুশি আমেনা খাতুন (৬৭)। তিনি বলেন, তেল, পেঁয়াজ, বুট খেজুর , মুড়িসহ কত কিছু পাইলাম ১০ টাকায়। বাজারে কিনতে গেলে কি এ টাকায় এসব পাইতাম! আল্লাহ অগো ভালো রাখুক। একই গ্রামের হালিমা আক্তার (৪৫) বলেন, ১০ টাকায় আট পদের ইফতার কিনতে পেরে ভালো লাগছে। মতি মিয়া বলেন, ১০ টাকায় যেসব জিনিসপত্র কিনতে পেরেছি, তা বাজারে কিনতে গেলে দাম পড়বে হাজার টাকা। যারা কম টাকায় ইফতার পণ্য দিল, তাদের জন্য দোয়া করি।

সরাইল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন বলেন, সত্যের দিশারীর কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এই সংগঠনটি একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

সত্যের দিশারী সংগঠন এর সদস্যরা বলেন ‘আল্লাহ যতদিন সামর্থ্য দেবে, ততদিন এ আয়োজন করে যাব। এ বছর রোজায় ১০ টাকায় ২০০ জনের অধিক নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছি। আগামীতে আরও বড় আয়োজন করার চেষ্টা করব।

সত্যের দিশারী সভাপতি সিজান আহমেদ বলেন, আমরা এবার এক ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু আমরা ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি তাই আমাদের এ ইফতার সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমূহের প্রধান শিক্ষকদের কাছ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনে ঢোকার জন্য সকলের

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

ঢাকা জেলা পরিষদের প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী