ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

সর্বশেষ বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। আসরে দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। বিশেষ করে স্পিন বিভাগে হোবার্টকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি এই লেগি। এমন পারফরম্যান্সের পর রিশাদকে বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া।

২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরষ্কার বিতরণের আয়োজন করে ক্রিকেট তাসমানিয়া। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদান করে তারা।

এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার। আর সেখানেই সেরার স্বীকৃতি পেলেন রিশাদ। একই ক্যাটাগরিতে রিশাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস।

বিগ ব্যাশের সর্বশেষ আসরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন রিশাদ। ৭.৮২ ইকোনোমিতে মোট ১৫ উইকেট শিকার করেন এই লেগি। আর প্রতি উইকেটের জন্য রিশাদ খরচ করেছেন ২০.৮৬ রান। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট।

রিশাদ দারুণ পারফর্ম করলেও কোয়ালিফায়ার থেকে বিদায় নিতে হয়েছিল হোবার্টকে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করেছিল তারা। নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে উঠে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নেয় রিশাদের দল।

আমার বার্তা/এমই

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন,

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

আড়াই মাসেরও কম সময়ের মাঝে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে।

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠলো ইরাক

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটল। বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত

ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা অস্ট্রেলিয়ার

২০২৬-২৭ মৌসুমের জন্য কেন্দ্রীয় ‍চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে ক্রিকে অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে মাত্র দুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি নয় বরং লোকাল অর্থনীতি সচল করবে ফ্যামিলি কার্ড

হিট প্রকল্পের অগ্রগতি মাঝারি মানের সন্তোষজনক: বিশ্বব্যাংক

বৃক্ষরোপণকে সামাজিক নয়, ব্যক্তি আন্দোলনে রূপ দিতে চাই: সড়কমন্ত্রী

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

নতুন জোট স্প্রিং রেভোলিউশন অ্যালায়েন্স ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উপনির্বাচন উপলক্ষে দুই আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযান: ডিসি তেজগাঁও

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: রাষ্ট্রদূত