ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় লাশ দাফনে বাধা; কবরের সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
১৬ মার্চ ২০২৫, ০১:২০
ছবিঃ প্রতিনিধিপ্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া এক মহিলার লাশ দাফন করতে বাধা ও কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুর করার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস পূর্ব পাড়া গ্রামে।

মৃত মহিলার স্বামী আবু তালেব বলেন,গত ২১ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ মিনিটে আমার স্ত্রী জেসমিন আক্তার ধনী (৪৬) হৃদরোগ ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। আমার প্রতিবেশী লোকেরা সকাল ১০ টায় আমার স্ত্রীর কবর স্থান খনন করতে আমার নিজস্ব জায়গায় যায়। আমার এলাকার পার্শ্ববর্তী মৃত্যু সামু ব্যাপারীর ছেলে ডাক্তার রওশন আলী, তার ছেলে জীবন মিয়া, খোকন মিয়া ও মো: স্বপন মিয়াসহ অজ্ঞাত ৫/৭ জন মিলে আমার স্ত্রীর কবর খনন করতে বাধা প্রদান পরে। পরে আমি এলাকাবাসীর শরণাপন্ন হলে তাদের সহায়তায় চার ঘণ্টা পর কবর খনন করতে সক্ষম হই। আমার স্ত্রীর জানাজা হওয়ার কথা ছিল বাদ যোহর কিন্তু উক্ত ঝামেলার কারণে লাশ দাফন করতে সক্ষম হইতেছি বাদ আসর। গত ১৩ মার্চ আমি আমার নিজস্ব জায়গায় কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে উপরোক্ত সকল লোকেরা কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং আমার ১ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি করে।

এ ব্যাপারে মৃত জেসমিন আক্তার ধনী বেগমের মেয়ে শিরিন আক্তার, শারমিন আক্তার, লিজা আক্তার ও সোহাগী আক্তার জানান আমরা চার বোন আমাদের কোন ভাই নেই আমার বাবা একজন অসহায় আমার মা মারা যাওয়ায় আমরা আমাদের নিজস্ব জায়গায় কবরস্থান খনন করতে গেলে তারা বাধা প্রদান করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আমাদের জায়গায় কবরস্থান খনন করে জানাজার শেষে লাশ দাফন করি। গত ১৩ মার্চ আমরা আমাদের কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করলে উপরোক্ত সকলে কবরস্থানে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং ক্ষয়ক্ষতি করে।

এ ব্যাপারে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন এখন পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি আমি বিষয়টি জেনে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করব।

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের