ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নাফ নদীর ওপারে ফের বিস্ফোরণ, কেঁপে উঠল সীমান্তবর্তী এলাকা

আমার বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৫, ১১:২০

প্রায় ১৭ দিন বিরতির পর কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে এপারের সীমান্তবর্তী এলাকার বাড়িঘর ও স্থাপনা। আর বিস্ফোরণের শব্দ শোনার পরপরই এপার থেকে মংডু শহরে আগুনের কুন্ডলী দেখা গেছে।

বুধবার (১৯ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ।

এ দিকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা গেছে।

এ বিষয়ে সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ বলেন, প্রায় ১৭ দিন বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। রাত সোয়া ৮টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা যায়। আর বিস্ফোরণের শব্দটি শোনার পরপরই মংডু শহরে আগুন জ্বলতে দেখা গেছে। মঙ্গলবার রাত ১০টার সময়ও এপার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

আরসা প্রধান আতাউল্লাহ’র গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার বিস্ফোরণের বিকট এ শব্দে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি সদস্য।

বিজ্ঞাপন

যদিও টেকনাফের লেদা, জালিয়াপাড়া ও চৌধুরী পাড়াসহ সীমান্তের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা যায় বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।

টেকনাফ পৌরসভার বাসিন্দা আব্দু সালাম বলেন, রাতে তারাবির নামাজ আদায়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন বিরতির পর আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে এপারের বাড়িঘরসহ নানা স্থাপনা কেঁপে ওঠে। এতে সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, বিস্ফোরণের বিকট শব্দে এপারে বসতঘরসহ নানা স্থাপনা কেঁপে ওঠার ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নিয়ে সীমান্তে নিরাপত্তায় নিয়োজিত বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমার বার্তা/জেএইচ

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের