ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

অবৈধ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
২৩ মার্চ ২০২৫, ২০:৩৪
ছবি : প্রতিনিধি

মানিকগঞ্জে তিনটি ইটভাটা অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৩ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সিংগাইর উপজেলার বলধারা রামকান্তপুর মেসার্স রাকমান ব্রিকসে অভিযান চালিয়ে স্কেভেটর দিয়ে কিলন আংশিক ভেঙে দেয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়েছে।

এছাড়াও মানিকগঞ্জ সদর উপজেলায় আরও দুইটি ইটভাটায় এমিকা ব্রিকস ও একতা ব্রিকসে অভিযান পরিচালনা করে তিন তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং স্কেভেটরের সাহায্যে কিলন আংশিক ভেঙে দেয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলাম, র্যা ব, পুলিশ এবং ফায়ার সার্ভিস।

অভিযানের বিষয়ে রাকমান ব্রিকসের মালিক মিজানুর রহমান বলেন, বিনা নোটিশে আজকে আমার ইটভাটা গুড়িয়ে দেয়া হলো। এক মাস আগেও এই মেজিস্ট্রেটই চার লক্ষ টাকা জরিমানা করছিল। তখন যদি বলত আমি ভাটা স্টোপ রাখতাম। আমাকে স্টোপও রাখতে বলে নাই শুধু জরিমানা করে গেছে। এখন বলতাছে স্কুল ৭০০ মিটারের মধ্যে পড়ছে সেইজন্য অবৈধ। এইটা আমার উপর শত্রুতা করে করছে তা না হলে তো অন্য দুই এক খোলায় করতো।

অভিযান পরিচালনা করায় ইটভাটার শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের আছে আর মাত্র দশদিন। এইসময় ইটভাটা ভাইঙ্গা ফেলল আমরা খাবো কি, যাবো কোন জায়গায়। এখন আমরা কি না খাইয়া মরবো নাকি। তাহলে আমাদের অন্য কোন কাজ দিক।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ইটভাটার মালিকরা আইন না মানায় তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের