ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

সড়কে অবরোধ প্রত্যাহার করলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৫, ১৭:৩২
আপডেট  : ১৬ এপ্রিল ২০২৫, ১৭:৪০

আজ বুধবার সকাল ৯টা থেকে অবরোধ শুরু করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ–সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

জেলা প্রশাসক, কলেজের অধ্যক্ষ ও পুলিশ সুপারের বৈঠকের পর বেলা একটায় অবরোধ তুলে নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে।

সকাল ৯টায় মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুই দিকে প্রচুর যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা সেখানে গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন।

কিন্তু শিক্ষার্থীরা অবরোধ তুলে না নেওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ ঘটনাস্থলে যান। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ ভুঁইয়াসহ তাঁরা বৈঠক করেন। বৈঠকের পর বেলা একটার দিকে অবরোধ কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।

একই দাবিতে গতকাল মঙ্গলবারও কলেজে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাহপরান ভুঁইয়া বলেন, ‘আমরা সড়ক অবরোধ স্থগিত করেছি। তবে ক্লাস বর্জন চলবে। কাল (বৃহস্পতিবার) আমাদের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

আরেক শিক্ষার্থী জানান, মেডিকেল কলেজটিতে হাসপাতাল চালুর কথা ছিল ২০২৩ সালে। এরপর সময় বাড়িয়ে সেটা ২০২৫ সালের জুলাইয়ে করা হয়েছিল। এখন বলা হচ্ছে ২০২৬ সালে। এটি চালু না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে পরিষ্কার একটি ‘ডেট লাইন’ দাবি শিক্ষার্থীদের।

কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ ভুঁইয়া জানান, চলতি বছরের জুলাইয়ে হাসপাতাল চালু হওয়ার কথা ছিল। এই প্রকল্পের মেয়াদ আরও এক বছর বেড়েছে। ভবন বুঝে নেওয়াসহ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা করতে হবে। হাসপাতাল চালু হলে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাসের অসুবিধা কেটে যাবে। বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিক। বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করেছি। আশা করছি একটা সমাধান আসবে।’

শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। এ জন্য ওয়ার্ডে গিয়ে হাতে-কলমে এই শিক্ষা নেন তাঁরা। কিন্তু কলেজে হাসপাতাল চালু না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুদিন এই ক্লাসের ব্যবস্থা করা হলেও কলেজ থেকে ওই হাসপাতাল দূরে হওয়ায় যাতায়াতের সমস্যা রয়েছে। আবার সেখানেও নানা সমস্যা রয়েছে। যে কারণে তাঁদের ক্লিনিক্যাল ক্লাস যথাযথভাবে হচ্ছে না।

কর্মসূচি থেকে সপ্তাহে ছয় দিন ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠমো ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্টার নিয়োগ; সার্জারি, মেডিসিনসহ সব ক্লিনিক্যাল বিষয়ের যথাযথ ওয়ার্ড ব্যবস্থা নিশ্চিত করা। পরিবহনব্যবস্থার ঘাটতি দূর করা এবং ডিসেম্বরের মধ্যে হাসপাতাল চালুর দাবি জানানো হয়।

সুনামগঞ্জ জেলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার মদনপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত। হাসপাতালটি হবে ৫০০ শয্যার। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর প্রায় দুই বছর পর ২০২৩ সালের ৫ নভেম্বর স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয় প্রতিষ্ঠানটি। বর্তমানে কলেজে পাঁচটি ব্যাচে ২৮০ জন শিক্ষার্থী আছেন।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ