ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই কৃষককে

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৫, ১১:৩৬

বাংলাদেশি দুই কৃষককে ভারতে ধরে নিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে ওইদিন বিকেলেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে হস্তান্তর করা হয়।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃঙ্খল জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপভ্যানে ওঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

ভারতে নির্যাতনের শিকার দুই কৃষক হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।

ভারতীয় সীমান্তরক্ষীদের অভিযোগ, বাংলাদেশি দুই নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। এজন্য তাদেরকে আটক করা হয়। পরে রোববার বিকেলে সীমান্তের মেইন পিলার ১৯৮৮ জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে আটক দুই বাংলাদেশিকে হস্তান্তর করেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) না নিয়ে ওয়ার্ডে বসে ইনজেকশন পুশ

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায়

নবনিযুক্ত কুসিক প্রশাসক টিপুর প্রশংসা করে যা বললেন কৃষিমন্ত্রী

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ