ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ছয় দিন ধরে বন্ধ বুড়িমারী-লালমনিরহাট ট্রেন চলাচল

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৫, ১৫:৫১

ছয়দিন ধরে বন্ধ রয়েছে বুড়িমারী-লালমনিরহাটের ট্রেন চলাচল। ২১ এপ্রিল থেকে বুড়িমারী থেকে ট্রেন চালুর দাবিতে মানববন্ধনের পর থেকে এ রুটে চলাচল করা চার জোড়া ট্রেন বন্ধ রয়েছে।

অবরোধকারীরা জানায়, বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি গত বছরের ১২ মার্চ চলাচল শুরু করে। তবে নাম বুড়িমারী এক্সপ্রেস হলেও ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা নিয়মিত চলছে। আর বুড়িমারী থেকে লালমনিরহাট পর্যন্ত একটি শাটল ট্রেন দেওয়া হয়েছে।

ট্রেনটি চলাচল শুরুর পর থেকে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবি জানিয়ে তিন দফা অবরোধ, অবস্থান, মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের দাবির প্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়। কিন্তু সে আশ্বাস শুধুমাত্র আশ্বাসে সীমাবদ্ধ থেকে যায়।

পরে গত ২১ এপ্রিল জেলার হাতিবান্ধা ও পাটগ্রামে রেলপথ অবরোধ করে বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন পরিষদ। পরে এ আন্দোলনে যোগ দেয়, পাটগ্রাম উন্নয়ন পরিষদ, হাতিবান্ধা উন্নয়ন পরিষদ, বিএনপি, শিক্ষক সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পাটগ্রাম সংগ্রাম পরিষদের আহ্বায়ক সিদ্দিকী কাকন বলেন, সম্প্রতি কয়েকদফা আন্দোলনের পর রেলওয়ে কর্তৃপক্ষ বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশন এলাকায় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে। কিন্তু ট্রেনটি আর চালু হয়নি।

এ বিষয়ে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, বরাবরের মতো আন্তঃনগর এক্সপ্রেসের সেবা বঞ্চিত থাকে আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষজন। ট্রেনটি বুড়িমারী থেকে চালু হলে শুধু যানবাহন হিসেবে মানুষজন উপকৃত হবে এমনটি নয়। জেলার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অবরোধকারীরা জানায়, আগামী সোমবারের মধ্যে বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ না করলে রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধ করা হবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ