ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

জিআই পণ্যের স্বীকৃতি পেল হাজরাপুরী লিচু

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৫, ১৩:১৯

টসটসে রসে ভরপুর মাগুরার হাজরাপুরের লিচু পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। গত ৩০ এপ্রিল পাওয়া এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

২০২৩ সালের ২৩ আগস্ট মাগুরা জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কসের (ডিপিডিটি) জার্নালে মাগুরার হাজরাপুরী লিচু অন্তর্ভুক্ত হয়। মাগুরার স্থানীয় জাত হাজরাপুরী লিচুর ডকুমেন্টেশন তৈরি ও আবেদনসহ সব প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করে ঢাকার ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

এ ব্যাপারে ইডিসির সদস্য ও আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস তানিয়া বলেন, হাজরাপুরের লিচুর স্বাদ দেশের যে কোনো লিচুর চেয়ে স্বতন্ত্র। আগাম পেকে যাওয়ায় এটির বিপণন থেকে লিচু চাষি এবং ব্যবসায়ীরা অধিক সুবিধা পেয়ে থাকেন। জিআই স্বীকৃতির কারণে মাগুরার হাজরাপুরী লিচুর ব্র্যান্ডিং ও চাহিদা সারা দেশে বাড়বে।

এ ছাড়া খুব সহজে সারা দেশে ডেলিভারি করতে পারবে ই-কমার্স উদ্যোক্তারা।

সমাজসেবক শাহ নেওয়াজ বলেন, হাজরাপুরী লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা মাগুরাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি মাগুরা জেলার জন্য একটি বিশেষ পরিচিতি এনে দেবে।

লিচু চাষি শরিফুল ইসলাম বলেন, এ এলাকার সবারই লিচু গাছ রয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই লিচু চাষ করে আসছি। তবে আমাদের স্বীকৃতি ছিল না। এখন স্বীকৃতি পেয়েছি, এটা আমাদের জন্য এক বিশাল আনন্দের খবর। আগামী দিনে মাগুরার উন্নতমানের লিচু বিদেশে গেলে দেশের জন্য সুনাম বয়ে আনবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশে ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে, এবার একসঙ্গে নতুন ২৪টি পণ্য যুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে মাগুরার হাজরাপুরী লিচু। তাই উচ্ছ্বসিত এ জেলার মানুষ। তবে স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে লিচু বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চাষিরা।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি