ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পাঁচ মাস পর চিলমারী-রৌমারীতে ফেরি চলাচল শুরু

আমার বার্তা অনলাইন:
২২ মে ২০২৫, ১৬:৫৫

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিএ) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে ফেরি কুঞ্জলতা তিনটি পরিবহন ও যাত্রী নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ট্রায়াল হিসেবে বুধবার বিকেলে রৌমারী ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ছেড়ে চিলমারী নৌবন্দরে পৌঁছায়।

এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নয়, ভোগান্তিতে পড়েছিল রংপুর, লালমনিরহাট, নীলফামারীর পণ্য পরিবহনকারীরাও।

কুড়িগ্রাম থেকে আসা ট্রাকচালক সানোয়ার হোসেন বলেন, ফেরি চালু হওয়ায় অনেক স্বস্তি লাগছে। ফেরি পথে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়।

গত বছরের ২৩ ডিসেম্বর এই নৌপথে নাব্যতা সংকট দেখিয়ে ফেরি চলাচল বন্ধ করা হয়। ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট কাটাতে ড্রজিং করেও কোনো সুফল মিলছিল না, তাই খনন কাজ বন্ধ রেখছিল বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রতিনিয়ত বদলায়। তাই ড্রেজিং বন্ধ রাখা হয়েছিল। নদে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ